যোগি আদিত্যনাথের মতো চুল দাড়ি কেটে স্কুলে ঢোকার নির্দেশিকা ইউপি-র স্কুলে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 28 April 2017

যোগি আদিত্যনাথের মতো চুল দাড়ি কেটে স্কুলে ঢোকার নির্দেশিকা ইউপি-র স্কুলে

 


মুখ্যমন্ত্রী ‌যোগি আদিত্যনাথের মতো করে চুল কাটতে হবে। ছাত্রদের এমনটাই নির্দেশ দিল মেরঠের সিবিএসই পরিচালিত একটি স্কুল। স্কুলটিতে রয়ে ২৮০০ পড়ুয়া। এরকমই অভি‌যোগ করল স্কুলে ছাত্ররা।
স্কুলের পক্ষ থেকে ছাত্রদের জানিয়ে দেওয়া হয়েছে, ছাত্রদের কারও মুখে ‌যেন দাড়ি না থাকে। কারণ ওই স্কুলটি কোনও মাদ্রাসা নয় বা নামাজ পড়ার জায়গা নয়। ফলে দাড়ি কেটে স্কুলে ঢুকতে হবে।বৃহস্পতিবার স্কুলের ওই তুঘলকি ফরমান প্রকাশ্যে আসে। এদিন মেরঠের ঋষভ অ্যাকাডেমি কো-এডুকেশনাল ইংলিশ মিডিয়াম স্কুলের বেশকিছু ছাত্রকে ঢুকে দেওয়া হয়নি। কারণ তাদের চুলের ছাঁট ঠিকঠাক নেই। তারপরই রাজ্যজুড়ে বিষয়টি নিয়ে হইচই পড়ে ‌যায়।

যোগির মতো চুল ছাঁটতে বলা নিয়ে আগঢাক নেই স্কুলের। ম্যানেজমেন্ট কমিটির সেক্রেটারি রঞ্জিত জৈন সংবাদ মাধ্যমে জানিয়েছেন, আমরা ‌যোগি আদিত্যনাথের মতো চুল ছেঁটে আসতে বলেছিলাম। ওরা হয়তো বুঝতে ভুল করেছে। আমরা আসলে চাইছিলাম ছাত্ররা  ছোট করে চুল ছেঁটে আসুক। পাশাপাশি ছাত্রদের সাফ জানিয়ে দেওয়া হয় কোনও দাড়ি রাখা ‌যাবে না। কারণ এই স্কুল কোনও মাদ্রাসা নয়। কোনও নামাজ পড়ার জায়গাও নয়।


এদিকে স্কুলটি চালায় একটি জৈন ট্রাস্ট। ফলে ছাত্রদের ভেজ খাবারই আনতে নির্দেশ দেওয়া হয়। ওই নির্দেশকা ছাত্ররা মানছে কিনা তা নিয়েও নজরদারি চালানো হয়েছে। পাশাপাশি ওই স্কুলে চালু করা হয়েছে নতুন নিয়ম। ছাত্র ও ছাত্রীদের পৃথক ঘরে বসিয়ে ক্লাস নেওয়া হচ্ছে। এনিয়ে রঞ্জিত জৈনের দাবি, স্কুলে মেয়েদের নিরাপত্তার কথা চিন্তা করেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে লাভ জেহাদ রুখতেই এই সিদ্ধান্ত।

 

 


No comments:

Post a Comment

Post Top Ad