গরু কেনা বেচা ও খাওয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে যা বললেন মুখ্যমন্ত্রী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 30 May 2017

গরু কেনা বেচা ও খাওয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে যা বললেন মুখ্যমন্ত্রী




গবাদি পশু কেনাবেচা নিয়ে নরেন্দ্র মোদি সরকারের নির্দেশিকা তারা মানবে না বলে আজ সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে আইনি পথে এই সিদ্ধান্তের মোকাবিলা করা হবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি।
গবাদি পশু কেনাবেচা নিয়ে নির্দেশিকা জারি করার জন্য আজ কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। বলেন, "এই সিদ্ধান্ত একতরফা ও অসাংবিধানিক। রাজ্যের ক্ষমতা খর্বের পাশাপাশি যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংসের চেষ্টাও করছে কেন্দ্রীয় সরকার। আমরা এই সিদ্ধান্ত মানব না।"

গবাদি পশু নিয়ে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা শিল্পক্ষেত্রে প্রভাব ফেলবে বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে তাঁর প্রশ্ন, "কে কী খাবে, কে কী পরবে সেটা কেন্দ্র ঠিক করে দেবে ?"

No comments:

Post a Comment

Post Top Ad