হুরিয়ত নেতাদের টাকা আসছে কোথা থেকে তা নিয়ে তদন্তে নেমেছে এনআইএ। ইতিমধ্যেই কাশ্মীরের ৭ হুরিয়ত নেতাকে গ্রেফতার করে জেরা করা হচ্ছে। এরই মধ্যে বেরিয়ে এল নতুন তথ্য।
এনআইএ সূত্রে সংবাদ মাধ্যমের খবর, ভারত-পাক বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে ওই টাকা চলে আসছে জঙ্গিদের হাতে। আর ওই কাজে জড়িত ভারতের ৫টি কোম্পানি। পাকিস্তানের এক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার গোটা বিষয়টি দেখাশোনা করছেন। আহমেদ ইকবাল নামে ওই ব্রিগেডিয়ার পাকিস্তানের ৬৬৭ জন ব্যবসায়ীর কাছ থেকে টাকা তুলে তা ভারতে পাঠিয়ে দেন।পুঞ্চের সামাবাদে ট্রেড ফেসিলিটেশন সেন্টার থেকে বেশকিছু নথি উদ্ধার করেছে এনআইএ। সেখান থেকেই ওইসব কোম্পানির নাম পাওয়া গেছে। কীভাবে টাকা আসছে? জানা যাচ্ছে ওইসব কোম্পানিগুলি পাকিস্তান থেকে ক্যালিফোর্নিয়া আমন্ড কেনে কিলোপ্রতি সাড়ে তিনশো টাকায়। আর তা ভারতে বিক্রি করে সাড়ে ছশো টাকায়। ওই বিপুল লাভের টাকা চলে যাচ্ছে জঙ্গিদের হাতে।কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ধারনা ভারতের বহু ব্যবসায়ী সরাসরি পাকি জঙ্গি গোষ্ঠীগুলির কাছ থেকে বেতন পায়। ভয়ে হোক বা স্বইচ্ছায় তারা ওই কাজে ব্যবহৃত হচ্ছেন। ভারতের ব্যবসায়ীরা পাকিস্তান থেকে ২১ রকমের পণ্য আমদানী করে অত্যন্ত কম দামে। সেইসব পণ্যের বেশিরভাগটাই শুকনো ফল। ওই ফল চড়া দামে বিক্রি করে লাভের টাকা জঙ্গিদের দেওয়া হচ্ছে।

No comments:
Post a Comment