বিশ্বজিৎ দেবনাথঃ একাদশ শ্রেণীর ছাএ সায়ন বিশ্বাস ১৭ সকাল বেলা বাড়ি থেকে ইস্কুলের পোশাক গাঁয়ে দিয়ে বের হয় ইস্কুলের যাবার উদ্যেশে। স্কুল না গিয়ে আরো পাঁচজন বন্ধুকে নিয়ে সে যায় ঠাকুরনগর ঠাকুরবাড়িতে, সেখানে জামা খুলে ঠাকুরবাড়ির পুকুরে সব বন্ধুরা স্নান করতে নেমে সায়ন তলিয়ে যায় বলে সুএের খবর। এলাকার লোকের চেষ্টায় অনেক খোজাখুজির পর ছাএকে জলের ভেতর থেকে খুঁজে পায়। সাথে সাথে ঠাকুর নগর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষনা করে । বন্ধুদের জিঙ্গাসাবাদ করে জানা গেছে সায়নের বাড়ি অশোকনগর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বনবনিয়া এলাকায়। কল্যানগড় বিদ্যামন্দির ইস্কুলের ছাএ। সায়ন সাতার জানতোনা বলে যানা গেছে সায়নের বাড়ির এলাকা থেকে।
অনেকদিন আগে সায়নের বাবা মারা গেছে মা একটি বিউটিপাল্লারে কাজ করে সংসার চালাচ্ছিলো। ছাএের দেহটি ময়নাতদন্ত করার জন্য বনগাঁ হাসপাতালে পাঠানো হয়েছে।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
No comments:
Post a Comment