পশ্চিমবঙ্গের নান্দনিক থিম আর প্রতিমা দেখতে এসে আক্রান্ত চার বাংলাদেশি ছাত্র।
নবমীর দুপুরে হোটেল মালিক ও কর্মচারির হাতে আক্রান্ত হয়ে বাংলাদেশি ছাত্ররা অভিযোগ করে বনগাঁ থানায়।
পুলিশ সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার চার বাংলাদেশের যশোর জেলার নওপাড়ার বাসিন্দা চার এমবিএ ছাত্র বৈধভাবে পেট্রাপোল সীমান্ত পেরিয়ে পুজো দেখতে আসে। বনগাঁ শহরের একটি হোটেলের ঘর ভাড়া নিয়ে কলকাতা ও শহরতলীর মন্ডপ ও প্রতিমা দেখবেন বলে ঠিক করে। মন্ডপ দেখতে যাওয়ার আগে শুক্রবার দুপুরে ওই হোটেলে খাবার এর জন্য অনেক সময় বসে থাকার পর মালিকের কাছে অভিযোগ জানাতে গেলে বিবাধ শুরু হয়। পরে হোটেলের মালিক কর্মচারির সঙ্গে মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজে জড়িয়ে পড়ে তারা। অভিযোগ, হোটেল কতৃপক্ষের মারে গৌতম নামে এক যুবকের চোখে আঘাত লাগে, হাতের আঙুলে লাগে আরও এক বাংলাদেশীর ।
মারধর খেয়ে থানায় অভিযোগ জানানোর পর ওই ছাত্র জানায়, ঘটনায় তারা আতংকিত হয়ে পড়েছেন। প্রতিবছর পুজায় বহু মানুষ বাংলাদেশ থেকে ভারতে আসে।গৌতম অধিকারি বলেন, এমন ঘটনা ঘটায় তারা আর কখনও ভারতে আসবেন না৷ বনগাঁ থানার পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে ।

No comments:
Post a Comment