পদত্যাগের কথা ঘোষনা করে মুকুল রায় যা বললেন! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 25 September 2017

পদত্যাগের কথা ঘোষনা করে মুকুল রায় যা বললেন!




অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলের কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগের কথা জানালেন মুকুল রায়। পুজোর পর অফিশিয়ালি তৃণমূল ছাড়বেন বলে জানিয়ে দিলেন দলের প্রতিষ্ঠাতা সম্পাদক। এমনকী রাজ্যসভার সাংসদ পদও তিনি ছেড়ে দেবেন বলে জানিয়েছেন। আজ নিজ়াম প্যালেসে সাংবাদিক বৈঠক করে একথা জানান মুকুল রায়।

তবে আজ তিনি স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দিচ্ছেন। পুজোর মাঝে রাজনৈতিক বিতর্ক চান না বলে আজ প্রাথমিক সদস্যপদ ছাড়েননি। তিনি বলেন, “পুজোর মধ্যে রাজনৈতিক কূট কচালি পছন্দ নয়। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। তৃণমূলের কার্যনির্বাহী সমিতি থেকে পদত্যাগ করছি। পুজোর পর সাংসদ পদ থেকেও পদত্যাগ করব।”


সূত্রের খবর, মুকুলকে ছাড়াই তৃণমূলও তাদের ভবিষ্যৎ কর্মকাণ্ড ঠিক করে ফেলেছে। খানিক পরেই দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠক ডেকে তার ইঙ্গিত দিতে পারেন। জানাতে পারেন, মুকুল রায়কে শোকজ় করা হবে কি না। ইতিমধ্যেই মুকুলকে শোকজ় সম্পর্কিত নানা কথা রটেছে রাজনৈতিক মহলে। এপ্রসঙ্গে মুকুল বলেন, “আপনাদের (সাংবাদিকদের) কাছ থেকে আমি শুনছি। তৃণমূল আমাকে অফিশিয়ালি কিছু জানায়নি। তবে সবকিছুর জন্য আমি প্রস্তুত।”

No comments:

Post a Comment

Post Top Ad