দেবকুমার দে,হাবড়াঃসবাই সকাল থেকে ব্যস্ত অষ্টমী পূজোর অঞ্জলি দিতে কেই আবার ঠাকুর দেখতে ব্যস্ত। কিন্তুু দিনরাত অবিরাম মানুষকে পরিষেবা দিতে ব্যস্ত পুলিশ কর্মীরা।
বৃহস্পতিবার সকালে হাবড়া থানার একটি পুলিশ গাড়ি যশোর রোডের ওপর টহল চলা কালিন থানা থেকে ফোন যায় টহল রত অফিসারের কাছে। যে যশোর রোডের পাশে এক মুমূর্ষ এক মহিলা আছে সাথে সাথে এস আই সুবীর মল্লীক এক সিভিক পুলিশ ও কনস্টবলের সাহায্যে তাঁকে ভ্যানে তুলে নিয়ে গিয়ে হাবড়া হাসপাতালে চিকিৎসা করাতে। হাসপাতালের ডাক্তারা দেখে যানায় ওই বৃদ্ধার পা ভেঙে গেছে। সাথে বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা হয়েছে। বৃদ্ধাকে জিঙ্গাসাবাদ করে জানা যায় বাড়ি মুর্শিদাবাদ জেলার হাজারপুর এলাকায় নিজের নাম বলছে আমিনা বিবি ৬৫। পুলিশের প্রাথমিক অনুমান মানষিক রোগী ওই মহিলা
সাধারন মানুষ সব সময় পুলিশের খারাপ কাজ দেখেই অভ্যস্ত কিন্তুু অষ্টমীর সকালে পুলিশের মানবীক রুপ দেখে খুশি হাবড়া বাসী। পাশাপাশি পূজোর দিনে মায়ের মত এক মহিলার পাশে থাকতে পেরে খুশি পুলিশ অফিসার সুবীর মল্লীক।

No comments:
Post a Comment