মুসলমানরা হেলমেটহীন বাইক চালালে পুলিশরা সেলাম ঠোকে।আর হিন্দুরা হেলমেটহীন
বাইক চালালে পুলিশ ধরে কেস দেয় দাবি বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের।সোমবার
হাওড়ার বাউড়িয়া ফোরট ব্লাস্টার মাঠে বিজেপির এক জনসভাতে দাঁড়িয়ে জয় বলেন,মমতা বন্দ্যোপাধ্যায়
হিন্দু হয়ে হিন্দুধর্ম ভুলে গেছে তা নাহলে বিসর্জন বন্ধ রেখে মহরমের কথা বলতে পারতেন
না তিনি।তানাহলে নামাজ পড়তে,ইফতার পালন করতে পারতেন না তিনি।
এদিন তৃণমূল সাংসদ
সুলতান আহমেদের মৃত্যুতে সুব্রত বক্সীর বিজেপিকে দায়ী করা নিয়ে জয় বলেন,শুধু শুধু
সুব্রতবাবু বিজেপিকে দোষারোপ করছেন।মৃত্যুকে নিয়েও তৃণমূল রাজনীতি খেলে এরা।
তৃণমূলের
নেতা মন্ত্রীদের নাম জড়িত সারদা-নারদা কেলেঙ্কারীতে সেখানে বিজেপির কোনো রকম হাত
নেই।জয় ত্বহা সিদ্দিকির নাম করে তৃণমূলের এক চোখা রাজনীতি,এক চোখা ধর্ম নিরপেক্ষতাকে
দায়ী করে বলেন,ত্বহা সাহেব খুব ক্ষীপ্ত রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ম নিয়ে পাগলামীর
জন্য।তিনি বলেন,পশ্চিমবঙ্গের ৯ কোটি মানুষের অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু
তা সত্ত্বেও তিনি খালি সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আলাদা নিয়ম জারী করে
যাচ্ছেন।এদিন সভাতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ অন্যান্য
বিজেপি নেতা ও কর্মীরা।

No comments:
Post a Comment