কলকাতা ডেক্স, ৩১ডিসেম্বর : দিঘা থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের সঙ্গে একটি বুলের গাড়ির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫জনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো।
শনিবার রাতে ঘটনাটি ঘটেছে গোঘাটের গড় মান্দারন এলাকায়। এই ঘটনায় ওই এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পরে।
মৃতরা হলেন, মর্জিনা বেগম (৩৭) সেখ ওসমান (১৬) সেখ মহ: খলিল (৩১) সেখ আবু বকর (৩৭) মরিয়াম খাতুন (২০)। এদের সকলের বাড়ি আরামবাগে।
ঘটনার দিন রাতেই স্থানীয়রা পুলিশের সহযোগীতায় আহতদের উদ্ধার করে আরামবাগ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ৫জনকে মৃত বলে ঘোষনা করেন। আর ৫জনকে কলকাতায় রেফার করা হয়।
এই ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাড়াতে ঘটনাস্থলে গিয়েছেন মন্ত্রী তপন দাশগুপ্ত এবং অসীমা পাত্র।



No comments:
Post a Comment