রহস্য: নাবালিকার ঝুলন্ত দেহ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 30 December 2017

রহস্য: নাবালিকার ঝুলন্ত দেহ



এক স্কুল ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল নদিয়ার শান্তিপুরে।মৃত স্কুল ছাত্রীর নাম লক্ষ্মী রায়।শুক্রবার সন্ধ্যায় শান্তিপউর লক্ষিতলা  মুচিপাড়া এলাকার একটি বাগান থেকে ওই ছাত্রীর দেহ উদ্ধার করে পুলিশ।সূত্রের খবর,শান্তিপুর ঘোড়ালিয়া নতুন পাড়ার বাসিন্দা লক্ষ্মী রায় শান্তিপুর শরৎ কুমারী উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।শুক্রবার সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি লক্ষ্মী।স্কুল থেকে বাড়ি ফেরার নির্দিষ্ট সময় কেটে যাওয়ার পরও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজখবর নেওয়া শুরু করলে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে লক্ষিতলা মুচিপাড়া এলাকার একটি বাগানের ভিতরে তার ঝুলন্ত দেহের খোঁজ মেলে।এই ঘটনা খুন নাকি আত্মহত্যা তার তদন্তে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad