একটি শারমেয়র দাপটে অতিষ্ঠ হাবড়ার মানুষ ।আচমকাই এসে বাঘের মতো হামলে পড়ছে লোকেদের উপর । বাচ্চা থেকে বুড়ো রেহাই মিলছে না কারও । হাবড়ার জানাপুল এলাকার জনা ২০ মানুষকে আক্রান্ত করছে সাদা কালো রঙের শারমেয়টি ।এরপর প্রতাপনগর ,চোঙদা ,উত্তর হাবড়া বাদামতলা এলাকায় এখন তান্ডব চালাচ্ছে কুকুরটি ।ভয়ে কার্যত গৃহবন্ধী এই সমস্থ এলাকার মানুষ ।কোনও কাজে বাড়ির বাইরে বেরোলেই যে রক্ষে নেই । তারই মধ্যে কেউ বাজারে বা কেউ নিজের কাজে বেরোতে গিয়ে বা হয়ত বাড়ির সামনেই দাঁড়িয়ে ছিল আচমকাই কামরে হাচরে নিচ্ছে এই কুকুর ।এলাকার লোকেরা কুকুরটিকে মেরে ফেলার যে চেষ্টা করেনি তেমনটা নয় কিন্তু দুর থেকে ছুরি কাচি বা ঢিল ছুড়েছে সবাই ।ধারে কাছে যাওয়ার সাধ্যি নেই কারও তাই তাদের চেষ্টা বৃথা ।কুকুরের তান্ডবের খবর পৌঁছেছে হাবড়া থানাতেও কিন্তু কিভাবে ধরা যাবে এই খেপাটে কুকুর বুঝতে পারছেন না কেউই ।বন দফতরের কাজ কিন্তু গত ৪৮ঘন্টার কুকুরের তান্ডব চললেও এলাকায় দেখা মেলেনি বনদফতরের কোনও আধিকারিককে ।
কোনও রোগের কারনেই এটা হচ্ছে এখনও প্রযন্ত হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে গত ৪৮ঘন্টায় কুকুরে কামরানো রোগীর সংখা এসেছে প্রায় ৪৫-৫০জন ।কুকুরের হানায় আতঙ্কে রয়েছে এলাকার বাসিন্দারা ।

No comments:
Post a Comment