ব্রেকিং: মিথ্যা বলে গৃহবধূকে ঘরে আটকে একাধিকবার ধর্ষণ! কি সেই মিথ্যে? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 31 January 2018

ব্রেকিং: মিথ্যা বলে গৃহবধূকে ঘরে আটকে একাধিকবার ধর্ষণ! কি সেই মিথ্যে?



স্বামীর দুর্ঘটনা হয়েছে বলে বাড়ি থেকে গৃহবধূকে অন্য বাড়িতে নিয়ে গিয়ে আটকে রেখে ধর্ষণ করার অভিযোগে পলাশ মণ্ডল নামক এক ব্যক্তিকে সল্টলেকের কুলি পাড়া থেকে গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর গত বছর জুন মাসের শেষের দিকে সল্টলেকের সুকান্তনগরের কুলি পাড়ার বাসিন্দা পলাশ মণ্ডল ঐ এলাকার সঞ্জয় মণ্ডল নামক এক ব্যক্তির বউকে গিয়ে বলেন তাঁর স্বামীর দুর্ঘটনা হয়েছেন এবং সেই গৃহবধুকে স্বামীর কাছে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাড়ি থেকে বের করে কেষ্টপুরের পলাশের বন্ধুর একটি ফ্ল্যাটে নিয়ে গিয়ে আটকে রাখে। তারপরেই সেই ঘরের মধ্যে গৃহবধুকে আটকে রেখে তিন দিন ধরে চলে লাগাতার ধর্ষণ।
তিনদিনের সময় সুযোগ পেলে গৃহবধূ সেই বাড়ি থেকে পালিয়ে আসে এবং পুরো বিষয়টি তার স্বামীকে জানায় বলে অভিযোগকারীনির দাবি। তারপরেই বিধাননগর দক্ষিণ থানাতে পলাশ মণ্ডলের নামে ধর্ষণের অভিযোগ জানায় ঐ গৃহবধু। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে গতকাল রাতে সুকান্ত নগরের কুলিপাড়া থেকে অভিযুক্ত পলাশ মণ্ডলকে গ্রেফতার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। এদিন অভিযুক্তকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই ব্যক্তি শুধু ধর্ষণের উদ্দেশ্যেই গৃহবধুকে নিয়ে গিয়েছিল নাকি পুরোনো কোনো শত্রুতার বষে অপহরণ করার চেষ্টা করেছিল তা তদন্ত করে দেখছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad