হাসানু জ্জামান, হাড়োয়া: হাড়োয়া- মিঁনাখার একাধিক গ্রামের উপর দিয়ে প্রবাহিত বিদ্যাধরী নদী। আর এই নদীর পাড়ে বসবাস হাজার হাজার মানুষের। বিগত কয়েক বছরে আতি বর্ষায় দুর্ঘটনার সংখ্যাও কম নয়, এমন ই একটি বিপজ্জনক গ্রামের নাম গাংধুলোট গ্রাম। হড়োয়া বিধানসভার, চাপাতলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই গাংধুলোট গ্রাম।
কয়েক হাজার মানুষের বসবাস এই গ্রামে। তার মধ্যে দিয়েই প্রবাহিত বিদ্যাধরী। বর্ষায় মাতাল রূপ নেয় বিদ্যাধরী। কয়েক বছরে নদী গর্ভে চলে গেছে গ্রামবাসীদের একাধিক জমি-জায়গা। কিন্ত প্রশাসনিক ততপরতা কিঞ্চিত মাত্র নেই। এমনই ছবি ধরা পড়ে ক্যামেরায়। নদী বাধ বাঁধাই করার প্রসঙ্গ নিয়ে চাপাতলা গ্রামপঞ্চায়েতের বিরোধী দলনেতা হাবিব রেজা চৌধুরী বলেন উচ্চস্তরে নদীবাধ নিয়ে কথা বলা হয়েছে। যত দ্রুত সম্ভব কাজ শুরু করা হবে।

No comments:
Post a Comment