নিজস্ব প্রতিনিধি,অশোকনগর: অশোকনগর কাঁকপুল এলাকার সোমনাথ চক্রবর্তীর সাথে বিয়ে হয় হাবড়া জয়গাছির সায়নী দাসের। সোমনাথ পেশায় পশ্চিমবঙ্গ পুলিশের গাড়ি চালক হিসাবে নিযুক্ত আছে বলে জানা গেছে।
সোমনাথের বিরুদ্ধে অশোকনগর থানায় বধু নির্যাতনের অভিযোগ করেছিল তার স্ত্রী । সেই মামলা চলা কালিন সোমনাথের ফেসবুক থেকে কিছু দুজনের ঘনিষ্ঠতার আপত্তিকর ছবি পোষ্ট করে বলে অভিযোগ করে গতোকাল ফের অশোকনগর থানায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে সোমনাথ কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকে পুলিশ। কথায় অসঙ্গতি থাকলে সাথে সাথে গ্রেপ্তার করে। ধৃত সোমনাথকে বুধবার বারাসত আদালতে তোলা হবে।

No comments:
Post a Comment