কাহানি মে টুইস্ট: প্রেমিককে দেখতে গিয়ে হাসপাতালে বিয়ে করল প্রেমিকা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 30 January 2018

কাহানি মে টুইস্ট: প্রেমিককে দেখতে গিয়ে হাসপাতালে বিয়ে করল প্রেমিকা

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: এযেন সিনেমার গল্প বাস্তবে দেখা গেল বনগাঁ শক্তিগড় এলাকায়। গত দুবছর ধরে বলরাম নাগ ২৩ ও পিউলি বিশ্বাস ২১ দুজন দুজনকে ভালোবাসে। কিন্তুু ভালোবাসার পথের কাঁটা হয়ে দাড়িয়েছিল পিউলির বাবা প্রদীপ বিশ্বাস।দুই পরিবারের বাড়ি বনগাঁ থানার শক্তিগড় এলাকায়। মেয়ের বাবা প্রদীপ বিশ্বাস এই ভালোবাসার কথা জানার পর থেকে বলরাম কে নানা ভাবে ঠেট করতো বলে অভিযোগ। সোমবার সকালে বলরামকে নিজের বাড়িতে ফোন করে ডেকে নিয়ে যায় প্রদীপ বাবু এবং তার মেয়ের জীবন থেকে সরে যেতে বলে।  তারপরেই আচমকা একটি কাঠের টুকরো দিয়ে মারধর করে এবং মাথা ফেটে যায় বলরামের। স্থানীয় লোকজনের সহযোগিতায় বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসার জন্য ভর্তি নেওয়া হয়।  পরবর্তী  সময় কালকেই বনগাঁ থানায় ঘটনার বিবরন দিয়ে অভিযোগ দায়ের করা হয় নাগ পরিবারের পক্ষ থেকে।
বলরাম হাসপাতালে চিকিৎসাধীন আছে শুনে তার প্রেমিক দেখা করতে এসেই হাসপাতালে বেডে শুয়ে থাকা ভালোবাসার দাম মিটিয়ে বিয়ে শেরে ফেললো পিউলি বিশ্বাস।  এই ঘটনায় হতভম্ব হাসপাতালের কর্মী থেকে ডাক্তাররা।
পিউলি নিজের মুখে জানান এর পরে যদি তার বাবা কোনও রকম তার স্বামী কিংবা পরিবারের অপর অত্যাচার করে তাহলে নিজে বাবার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হবে।

No comments:

Post a Comment

Post Top Ad