হুগলি সংশোধনাগার উত্তাল! আক্রান্ত পুলিশ অফিসার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 17 January 2018

হুগলি সংশোধনাগার উত্তাল! আক্রান্ত পুলিশ অফিসার


বিচারাধীন বন্দিদের হাতে আক্রান্ত সংশোধনাগারের পুলিশ অফিসার। ভাঙচুর করা হল সংশোধনাগারের ভিতরের অফিসও। আজ সন্ধ্যার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য হুগলি জেলা সংশোধনাগারে।

সূত্রের খবর, শ্রীরামপুরের কুখ্যাত দুষ্কৃতী নেপু গিরি সহ মোট এগারো জনকে কলকাতার প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে চুঁচুড়া কোর্টে আনা হয়েছিল।চুঁচুড়া কোর্টে মামলা ছেড়ে তাদেরকে হুগলি জেলা সংশোধনাগারে নিয়ে আসা হয় । নিয়ম মাফিক বন্দিদের ঘরে পৌঁছনোর আগেই বন্দিদের দেহ তল্লাশি চলছিল ।সে সময় নেপু গিরি সহ ওই এগারো জন তল্লাশি রত পুলিশ অফিসারকে বেধড়ক মারধর করে ।

ভাঙচুর চালানো হয় ওই অফিস ঘরেও।এরপর সংশোধনাগারে অন্যান্য কর্তব্যরত পুলিশকর্মী ও চুঁচুড়া থানার হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।তবে ভোট সন্ধ্যায় জরুরি হুইসেল বাজার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা সংশোধনাগার চত্বর এলাকায় । চন্দননগর কমিশনারেটের উচ্চপদস্থ কর্তা ব্যক্তিরা সংশোধনাগারে এসে ঘটনার তদন্তে নেমেছেন ।

No comments:

Post a Comment

Post Top Ad