চাঁদনী,শ্যামপুর: জমি দখলকে কেন্দ্র করে ব্যাপক অশান্তির জেরে চলা মামলার আসামী ধরতে গেলে শুক্রবার রাতে পুলিশকে স্থানীয় বাসিন্দাদের একাংশ ব্যাপক ভাবে আক্রমন করে।এই ঘটনায় শ্যামপুরের ওসি সুমন দাস মারাত্মক জখম হয়ে কলকাতার একটি নার্সিংহোমে ভর্তি।জানা গিয়েছে বছর দুয়েক ধরে হাওড়ার শ্যামপুরের বাড় গড়চুমুক মুন্সী পাড়ার একটি জমিকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে অশান্তি ও মামলা চলছিল।এদিন রাত বারোটা নাগাদ পুলিশ আসামী ধরতে যায়।নেতৃত্ব দেন শ্যামপুরের ওসি সুমন দাস।তিনজন আসামীকে ধরে গাড়িতে তোলার সময়ে পিছন থেকে পুলিশকে আক্রমন করে।ওসি সুমন বাবু সামনে থাকায় তার উপরেই আক্রমন করে মুন্সী পাড়ার লোকজন।দু জন আসামীকে ছিনিয়ে নেয়
এক জনকে পুলিশ তুলে নিয়ে যেতে পারে।সুমন বাবুকে পিছন থেকে চপার ,লাঠি ও রড় দিয়ে মারা হয়।পরে পুলিশ পাল্টা প্রতিরোধ করলে আক্রমণকারীরা পালিয়ে যায়।এরপরে সুমন বাবুকে উদ্ধার করে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও পুলিশ কর্তারা রয়েছেন।কয়েকজনকে আটক করা হয়েছে বলে আপাতত জানা গিয়েছে।এলাকা থমথমে।

No comments:
Post a Comment