ব্রেকিং: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, বোমাবাজি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 1 January 2018

ব্রেকিং: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, বোমাবাজি



নিজস্ব প্রতিনিধি,দেগঙ্গা:   তৃণমূলের  গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত দেগঙ্গা ঘোষালের আবাদ। পুরানো তৃণমূল ও নুতন তৃণমূলের বোমা ও গুলি বাজিতে আহত ৯ তৃণমূল কর্মী। রবিবার রাতে   দুই গোষ্ঠীর ক্ষমতা দখলকে কেন্দ্র করে চলে বোমা বাজি ও গুলি  এবং ধারালো অস্ত্র দিয়ে এক মহিলা সহ দুই জনকে কোপানো হয়। বোমার আঘাতে আহত হয় ৭ জন। খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আহতদের প্রথমে দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় বারাসত হাসপাতালে স্থানান্তরিত করে। পুলিশ সূত্রে জানা যায় কেউ থানাই অভিযোগ করেনি ।

No comments:

Post a Comment

Post Top Ad