স্নেহা চক্রবর্তী,বীরভূম: রেল লাইনে বসে হেড ফোনে গান শুনতে গিয়ে মাল গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ছাত্রের, আহত দুই ছাত্র।
জানা যায়, মৃত ছাত্রের নাম সুমন শেখ,বাড়ি এগারো নম্বর ওয়ার্ডে।ঘটনাটি ঘটেছে সোমবার রাতে বীরভূমের নলহাটি স্টেশন সংলগ্ন এলাকায়।
স্থানীয়সূত্রে জানা গিয়েছে ,সোমবার রাত আটটা নাগাদ পড়া শেষ করে সুমন শেখ সহ তিন বন্ধু রেল লাইনের ধারে বসে মোবাইলে গান শুনছিলো।সেই সময় রামপুরহাট গামী একটি মালগাড়ি তাদেরকে ধাক্কা মারে।ঘটনাস্থলে তিনজন গুরুতর আহত অবস্থায় লুটিয়ে পড়ে।স্থানীয়রা উদ্ধার করে রামপুরহাট জেলা হাসপাতালে ভর্তি করে দেয়।তাদের মধ্যে সুমন শেখকে বর্ধমান মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয় ।রাতেই তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে ।এই ঘটনার তদন্ত শুরু করেছে নলহাটি রেল পুলিশ ।
পাশাপাশি মঙ্গলবার সকালে ট্রেন থেকে নেমে রেল লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক মহিলার।মৃতের নাম সুকরন বিবি(৪২)।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এদিন বীরভূমের অধিকাংশ এলাকায় ঘন কুয়াশায় ছেয়ে যায়।সেই সময় ওই মহিলা বারাণসী শিয়ালদহ এক্সপ্রেস ট্রেন থেকে রাজগ্রাম স্টেশনে নামেন।ওভার ব্রিজ ব্যবহার না করে রেল লাইন পার হতে গিয়ে আপ লাইনে আসা একটি ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়।রেল পুলিশ মৃত দেহ উদ্ধার করে রামপুরহাট জেলা হাসপাতালে ময়না তদন্তে পাঠায় ।


No comments:
Post a Comment