আইএনএক্স মিডিয়া কেলেঙ্কারিতে গ্রেপ্তার পি চিদম্বরমের ছেলে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 28 February 2018

আইএনএক্স মিডিয়া কেলেঙ্কারিতে গ্রেপ্তার পি চিদম্বরমের ছেলে



INX মিডিয়া কেলেঙ্কারিতে গ্রেপ্তার করা হল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা শীর্ষ কংগ্রেস নেতা পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমকে। চেন্নাই বিমানবন্দর থেকে আজ তাঁকে গ্রেপ্তার করে CBI।
কার্তি চিদম্বরম (ফাইল ফোটো)
ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ডের (FIPB) ছাড়পত্র পেতে বেনিয়মের অভিযোগ রয়েছে INX মিডিয়ার বিরুদ্ধে। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের (PMLA) অধীনে INX মিডিয়া, তার প্রতিষ্ঠাতা পিটার মুখার্জি ও তাঁর স্ত্রী ইন্দ্রাণী মুখার্জির বিরুদ্ধে আগেই আর্থিক তছরুপের মামলা রুজু করে ED।
এই মামলায় অন্যতম অভিযুক্ত কার্তি চিদম্বরম। বাবা পি চিদম্বরম অর্থমন্ত্রী থাকাকালীন INX মিডিয়াকে FIPB-র ছাড়পত্র দিতে কার্তির কী ভূমিকা ছিল তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। মুম্বইয়ের ওই মিডিয়াকে (বর্তমানে 9X মিডিয়া) প্রয়োজনীয় ছাড়পত্র পেতে সাহায্য করার জন্য সাড়ে ৩ কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে কার্তির বিরুদ্ধে।
সূত্র ইনাডু

No comments:

Post a Comment

Post Top Ad