দেখুন শান্তিনিকেতনের দোল উৎসব - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 28 February 2018

দেখুন শান্তিনিকেতনের দোল উৎসব



স্নেহা চক্রবর্তী,শান্তিনিকেতন: আর কয়েক ঘন্টা পর শান্তিনিকেতনে বসন্ত উৎসব।এই উৎসবকে কেন্দ্র করে শান্তিনিকেতন বিশ্ব ভারতী চত্বর সাজো সাজো রব অনুষ্ঠান স্থলে মঞ্চ তৈরীর কাজ প্রায় শেষের দিকে।চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।সঙ্গীত ভবন সহ অনান্য বিভাগের ছাত্র ছাত্রীরা শেষ মহুর্তের নাচের মহরার ব্যস্ততা।ব্যবস্থা বিশ্ব ভারতীর নিরাপত্তা সহ রাজ্য পুলিশের।বিভিন্ন জায়গায় তৈরী হয়েছে ড্রপ গেট ,ওয়াচ টাওযার,লাগানো হয়েছে সি সি ক্যামেরা।বোলপুর, শান্তিনিকেতন ,প্রান্তিক ,সহ আশপাশের সমস্থ হোটেল ভর্তি।কোথাও ঠাঁই নেই ঠাঁই নেই অবস্থা। হাওড়া থেকে আসা সমস্ত ট্রেন প্রচুর পর্যটক বসন্ত উৎসবে যোগ দিতে বোলপুরমুখী।কয়েক লক্ষ পর্যটকের ঢল নামবে শান্তিনিকেতন বসন্ত উত্বে।বৃহস্পতিবার ভোরে গৌড় প্রাঙ্গণে বৈতালিক দিয়ে বসন্ত উৎসবে সূচনা।সকালে আশ্রম মাঠে খোল দ্বার খোল দিয়ে ছাত্র ছাত্রীদের শোভাযাত্রা ও মঞ্চে ছাত্র ছাত্রীদের অনুষ্ঠানে সন্ধায় থাকছে নৃত্য নাটক।এবারে অনুষ্টানে বেশ কিছু পরিবর্তন এনেছে বিশ্বভারতীর ভার প্রাপ্ত উপাচার্য সবুজ কলি সেন।এবছর বসন্ত উৎসবের শোভাযাত্রায় ছাত্র ছাত্রীদের পোশাকের উপর নজর রাখা হয়েছে. ছেলেরা যেমন জিন্স প্যান্টের উপর পাঞ্জাবী পরা যাবে না।মেয়েদের ক্ষেত্রেও যে কোন শাড়ি পরে ওই শোভা যাত্রায় অংশ গ্রহণ করা যাবে না ।পাশাপশি পলাশ ফুলের ব্যবহার না হয় সেদিকে নজর রাখা হবে বলে সূত্রে মারফতে জানতে পারি।বৃহস্পতিবারের জন্য প্রস্তুত শান্তিনিকেতন।

No comments:

Post a Comment

Post Top Ad