স্কুলে কেন রঙ খেলেছে?তাই মা ছেলেকে বকাবকি, মারধর করে! আর মা কেন মেরেছে? তার অভিমানে আত্মহত্যা করল ছেলে! জানা যায়, বৃহস্পতিবার দোল উৎসবে স্কুল ছুটি তাই বুধবার স্কুল ছুটির পরে বন্ধু দের সাথে রঙ খেলেছিল অশোকনগর বয়েস সেকেন্ডারি স্কুলের নবম শ্রেনীর ছাত্র শুভজিৎ হালদার ১৫। বাড়ি অশোকনগর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তিন নম্বর স্টেডিয়াম সবুজ সংঘ এলাকায়। স্কুল ছুটির পরে গাঁয়ে রঙ মেখে বাড়িতে যেতেই মা খুব বকাবকি করে এবং মারধর করে বলে জানা গেছে। তারপরে না খেয়ে নিজের ঘরে যায় শুভজিৎ। মা ভেবেছিল হয়তো ঘুমিয়ে পড়েছে। কিন্তু সন্ধ্যা হয়ে গেলে যখন উঠছে না দেখে অনেক ডাকা ডাকি করাতেও সাড়া দিচ্ছে না তখন এলাকার লোকজন এসে দরজা ভেঙে দেখে ঘরে আড়ার সাথে গামছা দিয়ে ঝুলছে সাথে সাথে রাতেই অশোকনগর হাসপাতালে নিয়ে আসলে মৃত বলে ঘোষনা করে। শুভজিৎ এর বাবা রামকৃষ্ণ হালদার পেশায় সরকারী বাস চালক এছাড়া এক দাদা ও দিদি রয়েছে পরিবারে। বৃহস্পতিবার দেহ ময়নাতদন্ত করার জন্য বারাসাত হাসপাতালে পাঠানো হবে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

No comments:
Post a Comment