মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: ভাঙড়ে মনোনয়ন তোলাকে কেন্দ্র করে উত্তেজনা, পঞ্চায়েত সমিতির সহ সভাপতিকে বেধড়ক মারধরের অভিযোগ আরাবুল অনুগামীদের বিরুদ্ধে।
বুধবার মনোনয়ন পত্র তোলার তৃতীয় দিনের শুরুতে অশান্তি।খোদ শাসক দলের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আক্রান্ত হন দলেরই একাংশের হাতে। অভিযোগ, ভাঙড় ২ নং ব্লকের তৃণমূল কংগ্রেস এর সভাপতি অহিদুল ইসলাম এর অনুগামী তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিমল নস্কর অন্যান্য দিনের মতন এদিন বিডিও অফিসে আসেন। তিনি অফিসে ঢোকার মুখে আরাবুল ইসলাম এর অনুগামীরা তাঁর পথ আটকায়। তার মাথায় বন্দুক ঠেকিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। তার জামা কাপড় ছিঁড়ে দিয়ে মুখে ফাইট মারা হয়। এ অভিযোগ অস্বীকার করেছেন আরাবুল ইসলাম।

No comments:
Post a Comment