ব্রেকিং: ভাইজানকে আপত্তি বিশ্ব হিন্দু পরিষদের! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 23 May 2018

ব্রেকিং: ভাইজানকে আপত্তি বিশ্ব হিন্দু পরিষদের!

এবার সলমন খান প্রযোজিত ছবি নিয়ে আপত্তি তুলল বিশ্ব হিন্দু পরিষদ । ছবির নাম লাভরাত্রি। নামের সঙ্গে নবরাত্রির নামের মিল আছে। আর তাই ছবির মুক্তিতে আপত্তি তুলেছে বিশ্ব হিন্দু পরিষদ।
জানা গেছে, লাভরাত্রি গুজরাতের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে। ৫ অক্টোবর ছবিটির মুক্তি পাওয়ার কথা। লাভরাত্রি দিয়ে বলিউডে ডেবিউ করছেন সলমান খানের বোন অর্পিতার স্বামী আয়ুস শর্মা। গতবছর ডিসেম্বরে ছবির নাম ও কাস্টিং ঘোষণা করেছিলেন সলমান। ছবি পরিচালনা করছেন ফ্যান ও সুলতানের পরিচালক অভিরাজ মিনওয়ালা।

এর আগে পদ্মাবত সহ একাধিক ছবির মুক্তি নিয়ে আপত্তি উঠেছিল।
পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্ব হিন্দু পরিষদ সভাপতি (আন্তর্জাতিক) অলোক কুমার বলেন, “আমরা ছবিটি প্রদর্শিত হওয়ার অনুমতি দেব না। আমরা চাই না, হিন্দুদের আবেগে কোনও আঘাত আসুক।” তিনি আরও বলেন, “ছবিটি নবরাত্রির প্রেক্ষাপটে তৈরি। আর ছবির নামটি বিকৃত করা হয়েছে।”

জানা গেছে, লাভরাত্রি গুজরাতের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে। ৫ অক্টোবর ছবিটির মুক্তি পাওয়ার কথা। লাভরাত্রি দিয়ে বলিউডে ডেবিউ করছেন সলমান খানের বোন অর্পিতার স্বামী আয়ুস শর্মা। গতবছর ডিসেম্বরে ছবির নাম ও কাস্টিং ঘোষণা করেছিলেন সলমান। ছবি পরিচালনা করছেন ফ্যান ও সুলতানের পরিচালক অভিরাজ মিনওয়ালা।

এর আগে পদ্মাবত সহ একাধিক ছবির মুক্তি নিয়ে আপত্তি উঠেছিল।

No comments:

Post a Comment

Post Top Ad