৯ হাজার ফুট উঁচু থেকে পড়েও জীবিত!কিভাবে? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 30 June 2018

৯ হাজার ফুট উঁচু থেকে পড়েও জীবিত!কিভাবে?




অবিশ্বাস্য, কিন্তু সত্যি। ৯ হাজার ফুট উঁচু থেকে পড়ে গিয়েও বেঁচে গেলেন এক স্কাইডাইভার। মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ভিক্টোর ব্রিইয়াই নামের ওই স্কাইডাইভার এক প্রদর্শনীতে ১৪ হাজার ফুট থেকে ঝাঁপ মারার চেষ্টায় নামেন।

লেক ওয়েলস মিউনিস্যাল এয়ারপোর্টের সামনে হচ্ছিল এই প্রদর্শনীটি। প্রথম পাঁচ হাজার ফুট সব ঠিকঠাকই চলছিল, কিন্তু মাটি থেকে ৯ হাজার ফুট ওপরে থাকার সময় হঠাত্‍ই খারাপ হয়ে যায় ভিক্টোরের প্যারাশুট।

নামকরা এই স্কাইডাইভার তীব্র গতিতে আকাশ থেকে মাটিতে পড়ে যান। সবাই ধরেই নিয়েছিলেন ভিক্টোরের মৃত্যু অনিবার্য। মাটি থেকে পড়ার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ভিক্টোরকে। দেখা যায় তাঁর শ্বাস তখনও চলছে।
এরপর জটিল অস্ত্রোপচার হয় তার। ভিক্টোরের দেহের অনেকগুলি হাড় ভেঙে যাওয়ার পরও এখন তিনি পুরোপুরি বিপদমুক্ত।

No comments:

Post a Comment

Post Top Ad