রাস্তার পাশে পচা খাবারের স্তূপ!সোশ্যালে ভাইরাল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 30 June 2018

রাস্তার পাশে পচা খাবারের স্তূপ!সোশ্যালে ভাইরাল





রাস্তার পাশে জমা করা পচা খাবারের স্তূপ। পাশ দিয়ে চলাচল করতে অস্বস্তি হচ্ছে পথচারীদের। আসানসোলের সবথেকে গুরুত্বপূর্ণ রাস্তার এই হাল। অথচ প্রশাসনের কোনও হেলদোল নেই বলে অভিযোগ। বিষয়টি নিয়ে আজ সকাল থেকে সোশাল মিডিয়ায় শুরু হয়েছে চর্চা।

আসানসোলের দেওয়ানি মোড় থেকে চিত্রা গ্যালাক্সি পর্যন্ত রাস্তায় রয়েছে আসানসোলের অতিরিক্ত জেলাশাসকের দপ্তর। পাশাপাশি আসানসোল মহকুমাশাসকের বাংলো, অতিরিক্ত পুলিশ কমিশনারের বাংলো, আসানসোল গার্লস কলেজ, PHE আধিকারিকদের আবাসন, প্রসার ভারতীর টিভি টাওয়ার এবং আসানসোল কোর্টে যাওয়ার অন্যতম রাস্তা এটি। এই রাস্তাতেই রয়েছে পোলো গ্রাউন্ড। রয়েছে আসানসোলের প্রভাবশালী ব্যবসায়ীদের দ্বারা পরিচালিত ঐতিহ্যবাহী “আসানসোল ক্লাব”। প্রশাসনিক অধিকর্তা থেকে শুরু করে গার্লস কলেজের ছাত্রীরা, কোর্টে আসা লোকজন ও প্রচুর সাধারণ মানুষ এই রাস্তাটি ব্যবহার করেন। মর্নিং ওয়াকে এই রাস্তা দিয়েই যান অনেকেই।

কয়েকদিন ধরে পচা খাবারের স্তূপ জড়ো করে রাখা রয়েছে এই রাস্তার একপাশে। প্রসার ভারতীর টিভি টাওয়ারের সীমানা প্রাচীর ঘেঁষে তা ফেলা হয়েছে। আর তার গন্ধে গোটা এলাকা দূষিত হচ্ছে। রাস্তা দিয়ে যাচ্ছে প্রশাসনিক কর্তাদের গাড়ি। অভিযোগ, মুখ ফিরিয়েই তাঁরা চলে যাচ্ছেন।



আজ মর্নিং ওয়াকে গিয়ে তীব্র গন্ধ পান স্থানীয় বাসিন্দারা। এই অব্যবস্থার প্রতিবাদে তাঁরা সোশাল মিডিয়ায় সরব হন। স্থানীয়দের বক্তব্য, আসানসোল ক্লাবের একটি ম্যারেজ হল রয়েছে। সেটি ভাড়া দেওয়া হয়। সেই অনুষ্ঠানবাড়ির খাবার এভাবেই ফেলে দেওয়া হয় রাস্তার পাশে। যতক্ষণ না পৌরনিগম উদ্যোগী হয়ে পরিষ্কার করাচ্ছে, ততক্ষণ পড়ে থাকে নষ্ট হয়ে যাওয়া খাবারের স্তূপ। আসানসোল ক্লাবের এতবড় একটি সংস্থা, যেখানে জড়িত শহরের সমস্ত বড় ব্যবসায়ী, তাঁরা কেন বিষয়টি দেখে চুপ করে আছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। ক্লাবের প্রেক্ষাগৃহে অনুষ্ঠান বাড়ি হতেই পারে, কিন্তু খাবার সঠিকভাবে ফেলার কেন ব্যবস্থা থাকবে না? এই প্রশ্ন তুলেছেন শহরবাসী।

No comments:

Post a Comment

Post Top Ad