ডিএনএ টেস্টে প্রমাণঃ স্বামী-স্ত্রী আসলে ভাই-বোন! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 30 June 2018

ডিএনএ টেস্টে প্রমাণঃ স্বামী-স্ত্রী আসলে ভাই-বোন!




ডিএনএ টেস্টে মা খুঁজে পান সন্তানকে। অথবা হারিয়ে যাওয়া ভাই ফিরে আসে বোনের কাছে। এ তো হরহামেশাই শোনা যায়। কিন্তু এবার ডিএনএ টেস্টে প্রমাণিত হলো স্বামী-স্ত্রী আদতে ভাই-বোন। ভালবেসে সংসার করছেন বেশ কিছুদিন। কিন্তু তারা ভাই-বোন এমন প্রমাণ মিলেছে। সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে চিনের জিয়াংজি প্রদেশে।

সুস্থ, সফল মাতৃত্বের আশায় নিজেদের ডিএনএ পরীক্ষা করাতে গিয়েছিলেন ওই দম্পতি। কিন্তু তাদের টেস্ট রিপোর্ট দেখে হতবাক চিনের জিয়াংজির ফুরং ফরেন্সিক সেন্টারের কর্মীরা। ওই দম্পতির ডিএনএ টেস্টে ৯৯ শতাংশ জিনগত মিল পাওয়া গিয়েছে। এই ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে ওই দম্পতির গ্রামে। সবকিছু শুনে ওই মহিলার বাবা জানিয়েছেন এক গোপন সত্য। যা তিনি এতবছর ধরে চেপে রেখেছিলেন।

ছেলেটির মা-কে ভালবাসতেন মেয়েটির বাবা। তাদেরই বিবাহ বর্হিভূত সন্তান ছেলেটি। কিন্তু তাদের মধ্যে বিয়ে হয়নি। একসময় তিনি মেয়েটির মা-কে বিয়ে করেন। সংসার শুরু করার পর তার বিবাহ বর্হিভূত এই ছেলে ও আগের সম্পর্কের কথা ভুলে যান। তাদের কোনও দায়িত্বও নেননি। ফলে দু'জনের মা আলাদা হলেও জিনগতভাবে বাবা একজনই।

একই গ্রামে আলাদা পরিবারে বড় হওয়া ওই ছেলে মেয়ে দুটি পরে বিয়ে করেন। ছেলেটির মা ২০ বছর আগে মারা গিয়েছেন। ফলে সত্যি ঘটনাটা ওই দম্পতির বাবা ছাড়া আর কেউ জানতেন না। যদিও প্রতিবেশীরা তাদের চেহারার সাদৃশ্য নিয়ে মাঝে মাঝে সন্দেহ প্রকাশ করতেন। চলত হাসিঠাট্টা। কিন্তু এতদিন কেন তাদের বাবা এই সত্য প্রকাশ করেননি সে বিষয়ে কিছু জানা যায়নি। এমনকি নিজের বিবাহ বর্হিভূত ছেলেটির সঙ্গে মেয়ের বিয়ে হচ্ছে জেনেও কোনও আপত্তি করেননি। হয়তো লোকলজ্জার ভয়েই তিনি গোটা ব্যাপারটি চেপে যান। কিন্তু ধর্ম আর বাতাসের কলের আদি সম্পর্কের সত্যতা প্রমাণ করে ফের তা নড়ে উঠল প্রায় প্রায় তিন যুগ পর।

No comments:

Post a Comment

Post Top Ad