রাশিয়া বিশ্বকাপে মেসির অপ্রত্যাশিত রেকর্ড! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 30 June 2018

রাশিয়া বিশ্বকাপে মেসির অপ্রত্যাশিত রেকর্ড!


বিশ্বসেরা ফুটবল তারকা লিওনেল মেসি, পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। গত ১০ বছরে তারা দু’জনেই পাঁচবার করে জিতেছেন ব্যালন ডি’অর। নিজ নিজ ক্লাবকে জিতিয়েছেন সাফল্যের সব শিরোপা।
তবে বিশ্বকাপের নকআউট পর্বে এ দুই তারকাই নিজেদের সুখ্যাতির পরিচয় দিতে পারেননি। যদিও রোনালদো গ্রুপ পর্বে তার দলের হয়ে পাঁচ গোলের চারটিই করেছেন। গ্রুপের শেষ ম্যাচে গোল করে মেসি দলকে তুলেছেন দ্বিতীয় রাউন্ডে।
শনিবার রাশিয়া বিশ্বকাপের আসরের শেষ ষোলোর প্রথম ম্যাচে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। এদিন খেলার ১৩ মিনিটে গ্রিজমানের গোলে এগিয়ে যায় ফ্রান্স। শুরুতে গোল খেয়ে চাপের মধ্যে পড়ে যাওয়া আর্জেন্টিনা গোল পরিশোধে মরিয়া হয়ে খেলে। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগে গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান ডি মারিয়া।
বিরতি থেকে ফিরে খেলার ৪৮ মিনিটে গোল করে আর্জেন্টিনার ব্যবধানা দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল মার্কাডো। শুরুতে এগিয়ে যাওয়া ফ্রান্স বিরতি থেকে ফিরে পিছিয়ে গিয়ে আগেরও চেয়ে আরও বেশি আক্রমণাত্মক হয়ে খেলে।
৫৭ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান ফ্রান্সের বেনঞ্জামিন পাভার্ড। খেলার ৬৪ এবং ৬৮ মিনিটে তথা ৪ মিনিটে পরপর দুই গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে।
খেলার একিবারে শেষ দিকে সার্জিও আগুয়েরোর গোলে ব্যবধান কিছুটা কমায় আর্জেন্টিনা। শেষ পর্যন্ত ৪-৩ গোলে জিতে আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে যায় ফ্রান্স।
তারকা হিসেবে লিওনেলি মেসির যে সুখ্যাতি আছে, নকআউট পর্বের এই খেলায় নিজের মান অনুযায়ী খেলতে পারেননি আর্জেন্টিনার তারকা। গোল করাতো দূরে থাকে ফ্রান্সের এমবাপ্পির গতির সঙ্গে পাল্লা দিতে পারেননি মেসি।
রাশিয়ায় মেসি ও রোনাল্ডো দু’জনেই তাদের ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ খেলছেন। এখন থেকে ঠিক ১২ বছর আগে ২০০৬ সালের বিশ্বকাপের তাদের অভিষেক হয়।
২০১৪ সালের বিশ্বকাপ এখন পর্যন্ত মেসির ক্যারিয়ারে সেরা বিশ্বকাপ টুর্নামেন্ট। সেবার তার দল ফাইনালে উঠেছিল। তিনি গ্রুপপর্বেই পেয়েছিলেন ৪ গোল। নকআউট পর্বে সতীর্থদের গোলে অ্যাসিস্ট, নেদারল্যান্ডসের বিপক্ষে সেমিফাইনালের টাইব্রেকারে গোল ছাড়া আর কোনো সফলতা নেই তার।
রাশিয়া বিশ্বকাপের এবারের আসরে পর্তুগালের প্রায় সব গোল রোনালদোর পা থেকে এলেও আগের আসরগুলোর চিত্র এমনটা ছিল না। এর আগের তিন বিশ্বকাপে একটি করে মোট তিন গোল করেছিলেন এই ফরোয়ার্ড। ২০০৬ সালে ইরানের বিপক্ষে পেনাল্টি থেকে একটি গোল করেছিলেন রোনাল্ডো।

No comments:

Post a Comment

Post Top Ad