পথ দুর্ঘটনা! পথ অবরোধ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 1 June 2018

পথ দুর্ঘটনা! পথ অবরোধ!



আসানসোল:পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে পথ অবরোধ। জামুড়িয়া থেকে রানিগঞ্জ যাওয়ার রাস্তা বীজপুর মোড়ে পথ অবরোধ।  প্রায় দু ঘণ্টা ধরে পথ  অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ অবরোধ শুরু হয়। স্থানীয়দের দাবি, ২৭ শেষ মে অনন্ত গড়াই নামেএক ব্যক্তি পুকুরে স্নান করে বাড়ি ফেরার পথে  রানিগঞ্জ  থেকে জামুড়িয়া আসা এক ডাম্পারের ধাক্কা মারে। ফলে সে মাটিতে পড়ে যায় ।তার মাথায়, বুকে এবং হাতে গুরুতর আহত হয়

স্থানীয়দের তত্পরতায় গাড়িটি আটক করে ।পরে গাড়ির মালিক  রানিগঞ্জ বিএন আগারওয়াল নার্সিংহোমে ভর্তি করে ।অবস্থার অবনতি হলে  তাঁকে দুর্গাপুর গৌরীদেবী হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।পরে সেখান থেকে কলকাতা পি জি তে তাঁকে নিয়ে যাওয়া হয়।কলকাতা থেকে দুদিন পরে   ছেড়ে দেয়। শুক্রবার মধ্যরাত থেকে অনন্ত গড়াইয়ের শারীরিক অবনতি ঘটে তার সুচিকিত্সার ব্যবস্থা করার জন্য এদিন বীজপুর মোড়ের সামনে রাস্তা অবরোধ করে।

স্থানীয়দের  অভিযোগ গাড়ির মালিকসঠিক ট্রিটমেন্ট করে বাড়ি ফেরার কথা ছিল কিন্তু তা না করে  হাসপাতাল থেকে ছাড়িয়ে এনে বাড়ি ফেরত পাঠিয়ে দেয় ।এখন স্থানীয়রা চাই যাথে  অনন্ত গড়াইয়ের চিকিত্সা ভাল ভাবে হোক। পরে জামুড়িয়া থানার পুলিশের আশ্বাসে অবরোধ উঠে।

No comments:

Post a Comment

Post Top Ad