গরুর পর এবার গাধাকে দেয়া হলো পরীক্ষার প্রবেশপত্র। বিস্ময়কর হলেও এমন ঘটনা ঘটেছে ভারতের জম্মু-কাশ্মীরে। ঘটনাটি তুমুল বিতর্কের জন্ম দিয়েছে। খবর এনডিটিভি।
সম্প্রতি জম্মু-কাশ্মীরের এসএসবি পরীক্ষার জন্য প্রবেশপত্র প্রদান করা হয়েছে। সেখানে দেখা যায় একটি প্রবেশপত্রে গাধার ছবি! প্রবেশপত্রে নামের জায়গায় লেখা রয়েছে কাচুর খার। জন্ম সালের জায়গায় রয়েছে ১৯৯০ সাল। এরই মধ্যে প্রবেশপত্রটির স্ক্রিনশটটি ভাইরাল হয়েছে ইন্টারনেট দুনিয়ায়। অনেকেই এই বিষয়টিকে নিয়ে ট্রল করতে শুরু করেছেন।
তবে এই ঘটনায় নিজেদের ভুল মানতে রাজি নন জম্মু-কাশ্মীরের এসএসবি বোর্ডের চেয়ারম্যান সমরদীপ সিংহ।
তিনি বলেন, গোটা প্রক্রিয়াটি কম্পিউটারের মাধ্যমে করা হয়। ফলে তাদের কিছুই করার থাকে না। কিছু লোক এটাকে নিয়ে হাসি-ঠাট্টায় মেতেছেন।
উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে ভারতের জম্মু-কাশ্মীরের প্রফেশনাল এন্ট্রান্স বোর্ড পরীক্ষার প্রবেশপত্রে গরুর ছবি দেখা গিয়েছিল। যা নিয়ে তুমুল বিতর্কের জন্ম দিয়েছিল।

No comments:
Post a Comment