নিজের আবর্জনা বয়ে বেড়াচ্ছেন তিনি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 30 July 2018

নিজের আবর্জনা বয়ে বেড়াচ্ছেন তিনি

নিজের আবর্জনা বয়ে বেড়াচ্ছেন তিনি    
ভাবুন তো, আপনি গত এক মাসে ঘর বা অফিসের কাজে যেসব আবর্জনা তৈরি করেছেন, তা বয়ে বেড়াচ্ছেন- কেমন লাগবে? বিষয়টি বিব্রতকর হলেও এমন ঘটনা ঘটিয়েছেন নিউইয়র্কের এক ভদ্রলোক। রব গ্রিনফিল্ড নামের ওই লোক স্বচ্ছ একটি প্লাস্টিকের স্যুটের নিচে শরীরেই বয়ে বেড়াচ্ছেন তার প্রতিদিনের আবর্জনা।
পরিকল্পনা হলো, এক মাসে অর্থাৎ ৩০ দিনে যে আবর্জনা জমবে, তা শরীরে বয়ে বেড়াবেন তিনি। তাকে অনুসরণ করছেন একজন ক্যামেরাম্যান। নিউইয়র্ক সিটিতে তিনি ওই আবর্জনা বয়ে বেড়াচ্ছেন।
প্রতিদিন একজন আমেরিকান গড়ে ৪.৫ পাউন্ড আবর্জনা তৈরি করেন, সে হিসাবে ৩০ দিনে হবে ১৩৫ পাউন্ড আবর্জনা! গ্রিনফিল্ড বলছেন, ‘বেশির ভাগ মানুষই দ্বিতীয়বার ভাবেন না তারা প্রতিদিন কী পরিমাণ আবর্জনা তৈরি করছেন। ময়লার ঝুড়িতে ওই সব আবর্জনা ফেলে দেওয়ার পর তা চলে যায় সবার নজর ও চিন্তার বাইরে। যদিও প্রায় সবাই জানেন প্রতিদিন আমেরিকানরা গড়ে সাড়ে চার পাউন্ড আবর্জনা তৈরি করছেন। তবে এ নিয়ে কোনো খবর হচ্ছে না, বা সচেতনতামূলক প্রচারও করা হচ্ছে না।’
গ্রিনফিল্ডের এই ব্যতিক্রমী উদ্যোগের কারণ আমেরিকানদের সচেতন করে তোলার চেষ্টা করা। তার এই উদ্যোগ ভিডিও করা হচ্ছে। ব্লগেও পাওয়া যাবে তাকে। এই সচেতনতামূলক কর্মকাণ্ডে তাকে সহায়তা করছে ‘লিভিং অন ওয়ান’ নামের একটি অলাভজনক প্রতিষ্ঠান ও ইমপ্যাক্ট স্টুডিও।
এ ছাড়া ছবি নির্মাতা গ্যারি বেনচেগিব মাসজুড়ে এই অভিযানে তাকে সহায়তা করবেন। মূলত পরিবেশ রক্ষায় মানুষকে সচেতন করা ও আবর্জনা কমাতে মানুষকে উদ্বুদ্ধ করাই গ্রিনফিল্ডের কাজ।  

No comments:

Post a Comment

Post Top Ad