নগ্ন ছবি নিয়ে তোপ তরুনীর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 1 July 2018

নগ্ন ছবি নিয়ে তোপ তরুনীর


জেরুজালেমের এক পবিত্র স্থানের সামনে নগ্ন ছবি তুলে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন এক তরুণী। 
সম্প্রতি ইসরায়েলের পশ্চিম দেয়ালের সামনে এক বাড়ির ছাদে নগ্ন পোজ দিয়ে ছবি তুলে তা নিজের ওয়েবসাইটে পোস্ট করেন মারিসা পাপেন নামের বেলজিয়ামের এক মডেল। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ইহুদিরা। খবর বিবিসি।


গত বছর মিসরের লুক্সর শহরে এক প্রাচীন মন্দিরে নগ্ন ছবি তোলায় আটক করা হয়েছিল মারিসা পাপেনকে।
নিজস্ব ওয়েবসাইটে মারিসা আরও অনেক নগ্ন ছবি পোস্ট করেন। বিভিন্ন দেশে তোলেন এসব ছবি। শনিবার জেরুজালেমের ছবিটি সেখানে পোস্ট করেন তিনি। সেখানে জানান, মিসরে আটক হওয়ার পর রাজনৈতিক এবং ধর্মীয় তাৎপর্যপূর্ণ জায়গায় ছবি তোলার ইচ্ছে তার আরও বেড়ে গেছে।শুধু ওই পবিত্র দেয়ালের ছবিই নয়, ডেড সি এবং একটি ইসরায়েলি পতাকাদণ্ডের সঙ্গেও নগ্ন ছবি তোলেন তিনি।
পশ্চিম দেয়ালটির সামনে ধর্মপ্রাণ ইহুদিরা প্রার্থনা করেন। এর সামনে এমন ছবি তোলায় সে এলাকার ধর্মযাজক শমুয়েল রাবিনোভিচ সংবাদমাধ্যমকে বলেন, ‘এটি একটি বিব্রতকর ঘটনা, গুরুতর এবং দুঃখজনক, তা ওই এলাকার পবিত্রতাকে ক্ষুণ্ণ করে এবং ওই এলাকায় আসা ধর্মপ্রাণ মানুষের অনুভূতি ক্ষুণ্ণ করে।’এ ঘটনার পর ওই মডেল দুঃখ প্রকাশ করেননি। বরং তার এই ছবির প্রতি মানুষের ক্ষোভে তিনি অবাক হয়েছেন বলে এক ফেসবুক পোস্টে জানান।

No comments:

Post a Comment

Post Top Ad