বলিউডের চুমু নিয়ে শোরগোল! ভাইরাল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 16 August 2018

বলিউডের চুমু নিয়ে শোরগোল! ভাইরাল

সিনেমায় নয়, একেবারে পাবলিক প্লেসেই। কখনও আচমকা, কখনও আবার বলেকয়েই। বলিউডের তারকাদের এই জনসমক্ষে চুমুগুলি নিয়ে বিস্তর জলঘোলা আর বিতর্ক হয়েছিল। বেশ কিছু ক্ষেত্রে খেসারতও দিতে হয়েছিল সেই তারকাদের। সেই সব চুমুর ছবিই এক নজরে দেখে নেওয়া যাক।
তখন চুটিয়ে প্রেম করছেন শাহিদ কাপূর আর কারিনা কাপূর। দু’জনের একটি এমএমএস ভাইরাল হয়ে যায়। সেই ভিডিও ফুটেজে দেখা যায়, লিপলক করে আছেন দু’জন। আর তার জেরে রাতারাতি সংবাদের শিরোনামে চলে আসেন শাহিদ আর কারিনা। যদিও সে ভিডিও ডিকম্পোজড বলে উড়িয়ে দিয়েছিলেন কারিনা। এক সংবাদপত্রের বিরুদ্ধে আইনি নোটিসও পাঠান অভিনেত্রী।
বাবা আর মেয়ে দু’জনে চুমু খাচ্ছেন। আর সেই ছবিই এক ম্যাগাজিনের কভারে। বাবা মহেশ ভাট আর মেয়ে পূজা ভাট। গোটা দেশবাসী ভ্রু কুঁচকে ছিল বাবা মেয়ের এমন চুম্বনের দৃশ্য দেখে। হয়েছিল সমালোচনাও।
রেখা আর হৃত্বিক রোশনের চুম্বনের এই ছবিও সামনে এসেছিল। এই ছবি নিয়েও এক সময়ে খুব বিতর্ক হয়েছিল।
নামজাদা আইনজীবী এবং রাজনীতিবিদ রাম জেঠমলানির নামও এক সময়ে চুম্বন বিতর্কে জড়িয়েছিল। একটি অনুষ্ঠানে তাকে লিপলক করেন ধর্মেন্দ্র। তুঙ্গে ওঠে বিতর্ক।
সোশ্যাল মিডিয়ায় তীব্র ঝড় উঠেছিল শাহরুখ খানের এই চুমুর ছবি নিয়ে। সে ছবিতে আবার একজন পুরুষকে চুমু খাচ্ছিলেন বলিউড বাদশা। একটি শো’তে অতিথি হিসেবে গিয়ে এমন কাণ্ডটা ঘটিয়ে ফেলেছিলেন শাহরুখ। তিনি যাঁকে চুমু খেয়েছিলেন তিনি ছিলেন জন ব্যারোম্যান।
বিপাশা বসু আর ক্রিশ্চিয়ানো রোনালদোর সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। আর এই বিতর্কের নেপথ্যে কিন্তু রয়েছে একটাই ছবি। সেই ছবিতেই বিপাশা আর সি আর সেভেনকে দেখা গিয়েছিল চুমু খেতে।
গায়ক মিকা সিংহ তাকে জোর করে চুমু খেয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন অভিনেত্রী রাখি। আর মিকার অভিযোগ, রাখিই নাকি তাকে প্রথম চুমু খেয়েছিলেন। তবে আর যাই হোক, দু’জনের চুম্বনের ছবি কিন্তু প্রকাশ্যে এসেছিল।
ভারতে এইডস সচেতনতার প্রচারে এসেছিলেন হলিউড অভিনেতা রিচার্ড গেয়ার। সেখানে হাজির ছিলেন অভিনেত্রী শিল্পা শেট্টিও। শিল্পাকে দেখেই জড়িয়ে ধরে চুমু খেয়ে নেন রিচার্ড। সেই চুম্বনের ছবি নিয়ে বিস্তর জলঘোলা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad