যে কারণে পূজায় আবারও একসঙ্গে রাজ-শুভশ্রী-মিমি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 31 August 2018

যে কারণে পূজায় আবারও একসঙ্গে রাজ-শুভশ্রী-মিমি




আসছে দুর্গাপূজা। পূজার এই কয়েকটাদিন বাঙালিদের কাছে বড়ই স্পেশাল। সে সাধারণ মানুষ হোক আর নামী তারকা। বাঙালির কাছে পূজাটা একটু অন্যরকম। মনের কোণে জমে থাকা সমস্ত কালিমা মুছে দূরের মানুষকে কাছে টেনে নেওয়ার সময়।
তাহলে কি টলিউডে আবার রি-ইউনিয়ন হতে চলেছে ৷ এমনই তো জল্পনা টলিপাড়ায়। পূজার আগে একটা বিগ সেলিব্রেশন। একটি সংস্থার এবার একটি পূজা অ্যালবাম তৈরি করতে চলেছে। বলা হচ্ছে, এত বড় মাপের পূজার অ্যালবাম এর আগে শুরু হয়নি। এই অ্যালবাম নিয়ে উত্তেজনার পারদ চড় চড় করে উঠতে শুরু করেছে।
এই অ্যালবাম নিয়ে উত্তেজনার পারদ চড়বে সেটাই তো স্বাভাবিক। কেন না এই অ্যালবামে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়, মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, বনি সেনগুপ্তকে। না একটুও ভুল শুনছেন না। একসঙ্গে কাজ করছেন রাজ-শুভশ্রী ও মিমি। এই ভিডিও অ্যালবামের সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায় এবং ভিডিওটির পরিচালনায় রয়েছেন রাজ চক্রবর্তী। অর্থাৎ একই প্রজেক্টে একসঙ্গে কাজ করছেন রাজ, মিমি ও নুসরাত। তবে শোনা যাচ্ছে, মিমি যে অংশে রয়েছেন, সেই অংশের পরিচালকের দায়িত্ব সামলাবেন বাবা যাদব।
এরইমধ্যে ভারতের লাহা বাড়িতে শুটিং শুরু হয়ে গিয়েছে। আর সেই সব ছবি ও ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad