ছোটবেলায় চোখ বন্ধ করলেই দেখতাম অদৃশ্য হয়ে চলে যাচ্ছি দেশ থেকে দেশান্তরে। কোনো বাধাই যেন আমাকে আটকাতে পারছে না। আবার চোখ খুললেই সব স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নকে সত্য করে নিয়েছেন লিও বোলিন। চাইলেই অদৃশ্য হয়ে যেতে পারেন তিনি! খোলা চোখে ধরাই পড়বে না তার শরীর।
মনে করেন একটি বিশাল ছবি আপনার সামনে। সেখান থেকে হঠাৎ করেই বের হয়ে এলো একটি মানুষ। তাকে দেখে হয়তো ভূত বলে আপনি চিৎকার দেবেন। কিন্তু না, তিনি অদৃশ্য মানুষ লিও।
অবশ্য অদৃশ্য হতে কোনো কালোজাদুর প্রয়োজন হয় না চীনের এ লোকটির। নিজের কারিশমাতেই রপ্ত করেছেন অভিনব পন্থা।
লিও বোলিন একাধারে চিত্রশিল্পী, ভাস্কর এবং ক্যামোফ্লেজ আর্টিস্ট। তুলি কলম এবং অন্য অনুসঙ্গের মাধ্যমে লিও মিশে যান পটভূমির সঙ্গে। কখনো বাগান, কখনো পর্দা, কোনো আবার কাঠের দরজায়। এক কথায় লিও অবলীলায় মিশে যেতে পারেন যে কোনো ব্যাকগ্রাউন্ডের সঙ্গে। ইচ্ছে হলেই যতক্ষণ খুশি অদৃশ্য হয়ে থাকেন তিনি।

No comments:
Post a Comment