“হট অর নট” যাচাইয়ে ফিঙ্গার টেস্ট! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 31 August 2018

“হট অর নট” যাচাইয়ে ফিঙ্গার টেস্ট!



মুখে আঙ্গুল দিয়ে ‘হট অর নট’ খেলায় মেতে উঠেছে বিশ্ব সেলিব্রেটি তরুণীরা৷ এ খেলায় প্রত্যেকেই জানতে চাইছে তিনি বাস্তবে ‘হট’ কি না৷ ১৮ থেকে ৮০! বিশ্বের লাখো লাখো মহিলা যাচাই করে নিতে চাইছেন তিনি হট কি না৷
সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিন ধরে ‘হট অর নট’ ফিঙ্গার টেস্ট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে৷ নিজের আঙ্গুলের মাধ্যমে যাচাই করে নিচ্ছেন তিনি সুন্দরী কি না৷ ভারতের প্রতিবেশি দেশ চীনেও বহু সেলিব্রেটি এই আজব খেলায় মেতে উঠেছেন৷ মুখে আঙ্গুল দেয়া ছবি আপলোড করছেন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে৷
চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ওয়েবো (weibo)  থেকে এই ট্রেন্ড শুরু হয়েছে৷ এই ফিগার ট্রপ টেস্ট অনুসারে আপনার তর্জনী নাক আর থুঁতনিতে লাগিয়ে রাখা যায় এবং আঙ্গুল ঠোঁট ছুঁয়ে গেলে আপনি সুন্দরী বা হট৷ আর এমনটা না হলে আপনি সুন্দরী নন৷ তবে, ওই সোস্যাল সাইট বলছে, এতে দুঃখ পাওয়ার কিছু নেই৷ এটা একটা খেলামাত্র৷
প্রকৃতপক্ষে এই ফিঙ্গার ট্রেপ টেস্টের ‘গোল্ডেন রেশিও হচ্ছে ৩.১৷ চেহারা সুন্দর করে তুলতে কসমেটিক সার্জারি করার সময় এই থিয়েরি ব্যবহার করা হয়৷ যা এখন একটা খেলায় পরিণত হয়েছে সামাজিক গণমাধ্যমে।

No comments:

Post a Comment

Post Top Ad