দুর্দান্ত জয়ে লা লিগা মিশন শুরু রিয়ালের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 20 August 2018

দুর্দান্ত জয়ে লা লিগা মিশন শুরু রিয়ালের



গেতাফের বিপক্ষে দুর্দান্ত জয়ে লা লিগা শিরোপা পুনরুদ্ধারের মিশন শুরু করলো রিয়াল মাদ্রিদ। উয়েফা সুপার কাপে আতলেতিকো মাদ্রিদের কাছে হার দিয়ে মৌসুম শুরু করা রিয়াল মাদ্রিদ গ্যারেথ বেল ও দানি কারভাহালের গোলে জয় পায়।
এতে হুলেন লোপেতেগির অধীনে প্রতিযোগিতামূলক ফুটবলে প্রথম জয় পেল স্পেনের সফলতম দলটি।
রবিবার সান্তিয়াগো বের্নাবেউয়ে বেল ও দানি কারভাহালের গোলে ২-০ ব্যবধানে জিতেছে রিয়াল। প্রথমার্ধের ২০তম মিনিটে দলকে এগিয়ে নেন দানি কারভাহাল। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫১তম মিনিটে মার্কো আসেনসিওর দারুণ ক্রসে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান বেল। পরে উভয় দলই আর কোনো গোলের দেখা না পেলে বড় জয় নিয়ে মাঠ ছাড়েন হুলেন লোপেতেগির শিষ্যরা।

No comments:

Post a Comment

Post Top Ad