অল্প কিছুদিন আগে বিয়ের পিড়িতে বসলেন পাওলি ও শুভশ্রী। বিয়ের পরে রিয়া সেনও নামও ও ফেসবুক স্ট্যাটাস বদল করে ফেলেছেন। বাকী নায়িকাদের কী খবর? তাঁরা কার সঙ্গে ‘উই আর জাস্ট ফ্রেন্ড’ কিংবা ‘ইটস কমপ্লিকেটেড’ আছে। সে খবরই জানানো হল:
রাইমা:
সেন বাড়িতে বিয়ের সানাই বাজা শুরু করেছে, রাইমা সাত পাকে বাঁধা প়ড়তে চলেছেন। কিন্তু অবাক কান্ড, গাঁটছড়া বাঁধলেন বাড়ির ছোট মেয়ে রিয়া। এখন সবাই চেয়ে আছেন রাইমার দিকে। তবে তার বক্তব্য, তিনি এখনো সিঙ্গের। প্রেমটাও নাকি নেই। পছন্দ মতো পাত্র পেলে বিয়ে করবেন। কিন্তু খবর রটে আছে, বিক্রম পুরীর সঙ্গে নাকি তার প্রেম চলছে। বিক্রমের সঙ্গে তাঁর স্ত্রীর আইনি বিচ্ছেদ এখনও ঘটেনি। সে ঘটনা ঘটার পরপরই হয়তো রাইমার খবর হবে। আপাতত রাইমার ব্যাপারটি ইটস কমপ্লিকেটেড বিভাগেই রাখা যায়।
স্বস্তিকা:
সম্পর্ক নিয়ে বরাবরই খোলামেলা। যদিও সর্বশেষ সুমন মুখার্জির সঙ্গে ব্রেকআপ হওয়ার পরও অফিশিয়ালি কাউকে কিছু বলেননি। সুমনের সঙ্গে তাঁর স্ত্রীর ডিভোর্স না হওয়া এবং সুমন-স্বস্তিকার বনিবনা শতভাগ না হওয়াতে নাকি সম্পর্ক টিকেনি। স্বস্তিকা এখন সৃজিত মুখার্জির সঙ্গে ‘শাহজাহান রিজেন্সি’র শুট করছেন। সেখানে নাকি পুরোনো সম্পর্কটা চাওড় হয়েছে।
মিমি:
পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে মিমি অনেকটা আড়ালে। কারও সঙ্গে জড়িয়েছেন কিনা তেমন কোন তথ্যও নেই। প্রেম আর বিয়ে নিয়ে তাঁকে প্রশ্ন করলে নায়িকা বলে থাকেন, ‘আমি সিঙ্গেল। এখন শুধু ক্যারিয়ার নিয়েই ভাবনা।’
সোহিনী:
সোহিনীও নিজেকে সিঙ্গেল বলে দাবি করেন। কিন্তু মিডিয়া তো প্রায়ই এর ওর সঙ্গে দেখতে পায়। তবে তা প্রেম কিনা তার যথেষ্ঠ খবর নেই। কিছু দিন আগে এক পরিচালকের নাম শোনা গিয়েছিল। বর্তমানে ভারতীয় মিডিয়ার সূত্রমতে, পুরান প্রেমে নাকি ফিরছেন এ অভিনেত্রী।
প্রিয়াঙ্কা:
রাহুলের সঙ্গে ডিভোর্সের পর প্রিয়াঙ্কা কার সঙ্গে প্রেম করছেন, তা নিয়ে টালিউড বেশ সরগরম ছিল। কখনও কোনও পরিচালকের নাম শুনতে পাওয়া যেত, তো কখনও কোনও ফটোগ্রাফারের। তবে সকলে এখন নিশ্চিত প্রিয়াঙ্কা এক ফটোগ্রাফারের সঙ্গেই প্রেম করছেন। যাঁর সঙ্গে নায়িকাকে সব জায়গায় দেখা যায়। যদিও প্রিয়ঙ্কার জবাব, তিনি সিঙ্গেল। তাঁরা শুধুই বন্ধু। কিন্তু স্যোশ্যাল মিডিয়ায় তো প্রিয়াঙ্কার সুন্দর সুন্দর ছবি তিনিই তুলে দেন।
তনুশ্রী
ব্যক্তিগত জীবন আড়ালে রাখায় বিশ্বাসী এই নায়িকা। তা সত্ত্বেও কিছু ঘটনা প্রকাশ্যে চলেই আসে। ওপেন সিক্রেট ব্যবসায়ী রাজকুমার গুপ্তর সঙ্গে সম্পর্ক রয়েছে তনুশ্রীর। সম্প্রতি রাজকুমারের সঙ্গে তাঁর স্ত্রীর আইনি বিচ্ছেদ হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে তনুশ্রী খুব শীঘ্রই বিয়ের পিড়িতে বসছেন।
সায়ন্তিকা
কিছু দিন আগেই প্রেমিক জয় মুখার্জির সঙ্গে ব্রেকআপ হয় সায়ন্তিকার। জয়ের সঙ্গে সম্পর্ক নিয়েও পারতপক্ষে কিছু বলতেন না। কিন্তু মারধরের ঘটনার পর আপাতত সে বিষয়ে আর মুখ খোলার দরকার নেই। তবে এই মুহূর্তে সায়ন্তিকা সিঙ্গেল।
নুসরাত
অনেকেই বলে নুসরাত গোপনে বিয়েটা সেড়ে ফেলেছেন। কেউবা বলে, না বিয়ে হয়নি তবে চুটিয়ে প্রেম করছেন প্রযোজক শ্রীকান্ত মেহতার সঙ্গে। তবে শক্ত গুঞ্জন রয়েছে ভিক্টর ঘোষের সঙ্গে সম্পর্কের কথাও। তবে তিনি বলেছেন, বিয়েটা নাকি সকলকে জানিয়েই করবেন।
পর্নো মিত্র
পরিচালক মৈনাক ভৌমিকের সঙ্গে তার প্রেমের খবর প্রায় সবারই জানা। যদিও সে সম্পর্কের খবর বাইরে প্রচার করতে চান না তিনি। ওই কথাটাতেই শেষ করেন, তিনি সিঙ্গেল, মৈনাখ খুব ভালো বন্ধু।
শ্রাবন্তী
মডেল কিষণ ব্রজের সঙ্গে তাঁর এনগেজমেন্ট হয়েছিল ২০১৬ সালে। সে সম্পর্ক ভেঙ্গেও যায় বছর যেতে না যেতে। তার আগে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে সংসার করেছেন অভিনেত্রী। আপাতত তিনি একাই। তবে ভারতীয় মিডিয়ার দাবি তিনি শাকিব খানের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলছেন। সামনে মুক্তি পেতে যাচ্ছে তার প্রাক্তন জামাই রাজিবের পরিচালনায় শাকিবের ‘নাকাব’।
No comments:
Post a Comment