এবার ‘উড়ন্ত ট্রেন’ নিয়ে আসছে চীন! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 30 September 2018

এবার ‘উড়ন্ত ট্রেন’ নিয়ে আসছে চীন!

সাধারণকে এক নতুন অভিজ্ঞতা দিতে চলেছে চীন৷ পরিবহন প্রযুক্তিকে কাজে লাগিয়ে তারা নিয়ে আসছে ‘স্কাইট্রেন’৷ পূর্বচীনের শ্যানডং অঞ্চলের কিংডাওতে প্রাথমিকভাবে পরীক্ষা করা হয় এই নয়া ট্রেনটিকে৷
সাধারণ ভূগর্ভস্থ ট্রেনগুলির থেকে তিনগুণ বেশি ভাল পরিষেবা দিতে চলেছে এই ‘স্কাইট্রেন’৷ এমনটাই মনে করছেন চীনা ইঞ্জিনিয়াররা। আকাশপথে ট্রাফিক জ্যামের সমস্যাও অনেক কম থাকবে। ফলে, যাত্রীরা দ্রুত পৌঁছাতে পারবেন গন্তব্যে।
এছাড়া, ট্রেনটির নানাবিধ সুবিধা মার্কেটে ট্রেনটির চাহিদাকেও বাড়াবে অনেকাংশে। যা বাড়াবে বাণিজ্যিক লভ্যাংশকে, সমৃদ্ধ করবে দেশের আয়কে। যাত্রাপথের পাহাড়ঘেরা মনোরম পরিবেশ যাত্রীদের এক অন্যন্য অনুভূতি দেবে বলে মনে করছে কর্তৃপক্ষ।
যাত্রীরা ‘স্কাইট্রেন’ টির পরিষেবাটি পেতে চলেছেন সিআরআরসি কিংডাও সিফ্যাং কম্পানি লিমিটেডের দৌলতে। ৫১০ জন যাত্রী একসঙ্গে চড়তে পারবেন ট্রেনটিতে। ঘন্টায় ৭০ কিলোমিটার বেগে দৌঁড়াবে এই ট্রেন। প্রজেক্টটির টেকনিক্যাল ডিরেক্টর বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে মন্তব্য করেন।
তিনি জানান, আধুনিক পার্মানেন্ট ম্যাগনেন্ট মোটর টেকনোলজিকে ব্যবহার করে তৈরি করা হয়েছে এই আধুনিক ট্রেন। যার আধুনিক সুযোগ-সুবিধা যাত্রীদের এক অন্য ধরণের অভিজ্ঞতা দেবে। রিপোর্টের তথ্য অনুসারে, বিশ্বের মধ্যে ‘স্কাইট্রেন’ তৈরিতে চীন রয়েছে তৃতীয়স্থানে। প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি এবং জাপান।

No comments:

Post a Comment

Post Top Ad