Breaking: কিশোরের সঙ্গে সেক্স! গ্রেপ্তার কঙ্গনার হেয়ারস্টাইলিস্ট - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 30 September 2018

Breaking: কিশোরের সঙ্গে সেক্স! গ্রেপ্তার কঙ্গনার হেয়ারস্টাইলিস্ট


কিশোরের সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগে গ্রেপ্তার সেলিব্রেটি হেয়ারস্টাইলিস্ট ব্রেন্ডন অ্যালিস্টার ডে গি। এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এইসময়। খবরে বলা হয়, বলিউড ও মুম্বইয়ের গ্ল্যামার জগতের পরিচিত নাম ব্রেন্ডন। অভিনেত্রী কঙ্গনা রানাউতের হেয়ারস্টাইলিস্ট হিসেবেও পরিচিত তিনি। কঙ্গনার এক ছবির শুটিংয়ের সেট থেকেই ৪২ বছরের ব্রেন্ডনকে গ্রেপ্তার করেছে মুম্বইয়ের খার থানার পুলিশ। অভিযোগ, ১৬ বছরের এক কিশোরের সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়েছিল ব্রেন্ডন। এক ডেটিং অ্যাপের মাধ্যমে ওই কিশোরের সঙ্গে পরিচয় হয় সেলিব্রেটি হেয়ারস্টাইলিস্টের। অ্যাপ-তথ্যে নিজেকে ‘সমকামী’ বলেই পরিচয় দিয়েছিল কিশোরটি।

তা দেখেই তার সঙ্গে যোগাযোগ করেন ব্রেন্ডন। এদিকে, ছেলের সঙ্গে একদিন অন্তরঙ্গ অবস্থায় ব্রেন্ডনকে ধরে ফেলেন ওই কিশোরের মা। বাধ্য হয়ে নিজের যৌন সম্পর্কের কথা স্বীকার করে কিশোর। জানা যায়, এর আগেও বহু ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়েছে সে। এরপরই থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। 

No comments:

Post a Comment

Post Top Ad