ইন্দোনেশিয়ায় পালু শহরে ভূমিকম্প ও সুনামির আঘাতে মৃত মানুষের সংখ্যা ভয়াবহ আকার ধারণ করেছে। এখন পর্যন্ত এক হাজার ৩৪৭ জনের মৃত্যুর হয়েছে। প্রাথমিক অবস্থায় ক্ষয়ক্ষতির কথা যতটা ভাবা হয়েছিল, বাস্তবে এর চেয়ে অনেকে বেশি বলে জানিয়েছে সংস্থাটি ।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, সলওয়েসির দ্বীপে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিলো ৭ দশমিক ৫। গতকাল মঙ্গলবার (২ অক্টোবর) পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছিলো ৮৪৪ জন। আজ বুধবার (৩ অক্টোবর) তা বেড়ে ১৩৪৭ জনে দাঁড়িয়েছে।
সুনামির প্রভাব ও তীব্র এই ভুমিকম্পের ঘটনায় দেশটি এখন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। খাবারে অভাবে দেশটির বিভিন্ন স্থানে জনগণ চুরি করছে।
ইন্দোনেশিয়ার বিবিসি ব্যুরো প্রধান জনাথন হেড জানিয়েছেন, গতকাল মঙ্গলবার পালু শহরে কিছু মানুষ খাবার পণ্যসামগ্রী চুরি করার চেষ্টা করছিলেন।
তিনি দেখেছেন, চুরি ঠেকাতে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে ওই লোকগুলোকে ছত্রভঙ্গ করে দিয়েছিল।
পালু শহরের সহকারী পুলিশ প্রধান অ্যারি ডোনো সুকমান্তো বলেন, ওই ঘটনার পর কয়েকটি দোকানের ক্যাশ ও কম্পিউটার চুরির দায়ে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সুকমান্তো জানিয়েছেন, শহরে পুলিশ ও সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণসামগ্রী প্রবেশ করেছে। এখন তা শুধু সরবরাহের প্রয়োজন।

No comments:
Post a Comment