বা’হাতি মানুষের কিছু চমকপ্রদ তথ্য! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 4 October 2018

বা’হাতি মানুষের কিছু চমকপ্রদ তথ্য!


বা’হাতি মানুষের কিছু চমকপ্রদ তথ্য!
দুনিয়ার অধিকাংশ লোকই মূলত ডান হাতে তাদের কাজকর্ম করে থাকে। কিন্তু পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় পৌনে আট শতাংশ লোক তাদের অধিকাংশ কাজের জন্যে ব্যবহার করে তাদের বাম হাতটিকে। মানবইতিহাসের দিকে তাকালে দেখা যায়, দুনিয়ার অনেক প্রতিভাবান লোকই ছিলেন বাঁহাতি । কথা হলো, ৯২ শতাংশ মানুষ যেখানে ডানহাতি, এই আট শতাংশ কেন বা’হাতি হল?
আজ জেনে নিব বা’হাতি মানুষের কিছু চমকপ্রদ তথ্য:
১। বাঁহাতিদের অন্য মানুষের তুলনায় আইকিউ সামান্য বেশি। বুদ্ধিমত্তা ও আইকিউ বিষয়ে কাজ করা প্রতিষ্ঠান মেনসার হিসাবে তাদের ২০ শতাংশ মানুষ বাঁহাতি। বহু বাঁহাতি মানুষেরই সঙ্গীত বাজানোর অসাধারণ দক্ষতা রয়েছে। এছাড়া তাদের শ্রবণশক্তিও অত্যন্ত ভালো।
২। বাঁহাতি নারীর তুলনায় বাঁহাতি পুরুষের সংখ্যা প্রায় দ্বিগুণ। বিশ্বে বাঁহাতি মানুষদের সংখ্যা মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ।
৩। বক্সিং প্রতিযোগিতার ক্ষেত্রে দেখা যায়, তাদের স্বর্ণপদক বিজয়ীদের মাঝে ৪০ শতাংশই বাঁহাতি। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাঁহাতিরা অন্যদের তুলনায় এগিয়ে রয়েছেন। এ ছাড়া বাঁহাতিরা অন্যদের তুলনায় ২৬ শতাংশ ধনী হয়ে থাকে।
৪। বাঁহাতি মানুষদের সঙ্গে ডানহাতিদের পছন্দেরও কিছু অমিল রয়েছে। যেমন ওয়্যার-বাউন্ড নোটবুক বাঁহাতিদের বেশি অপছন্দ করতে দেখা যায়। বাঁহাতিরা বহু ধরনের প্রণোদনায় ভালো কাজ করে। এমনকি তারা ভিডিও গেমেও দক্ষ হয়ে থাকে।
৫। বয়স বাড়লে নারীদের জন্ম দেওয়া শিশুর বাঁহাতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ডানহাতিদের তুলনায় বাঁহাতিরা চার থেকে পাঁচ মাস পরে তাদের বয়ঃসন্ধিতে পৌঁছায়।
৬। যে বাবা-মায়ের উভয়েই বাঁহাতি, তাদের সন্তানের বাঁহাতি হওয়ার সম্ভাবনা ৫০ শতাংশ। বিড়ালের ক্ষেত্রে দেখা যায়, মাদি বিড়াল ডান হাতি এবং হুলো বা পুরুষ বিড়াল ডানহাতি। সূত্রঃ ব্রাইট সাইড।

No comments:

Post a Comment

Post Top Ad