বিয়ের দেড়মাসের মধ্যে বাগুইআটির প্রফুল্ল কাননে গৃহবধূর রহস্যমৃত্যু। শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ মৃতের পরিবারের। গ্রেফতার স্বামী। আজ ভোররাতে শ্বশুরবাড়িতে শৌচাগারের মধ্যে থেকে গৃহবধূ রিঙ্কু দাসের দেহ উদ্ধার হয়।
বাপের বাড়ির সদস্যদের দাবি, তাঁদের জানানো হয়, শৌচাগারে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ওই গৃহবধূর। অভিযোগ, বিয়ের পর থেকে গৃহবধূর রান্না ও ঘরের কাজকর্মে খুঁত ধরে গঞ্জনা দিতে শুরু করেন শ্বশুরবাড়ির সদস্যরা। এমনকি গায়ের রং নিয়েও খোঁটা দেওয়া হয় বলে অভিযোগ।
বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। তার ভিত্তিতে স্বামী গোবিন্দ দাসকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ধৃতকে বারাসাত আদালতে তোলার পর তার ১৪দিনের জেল হেফাজত দিয়েছে আদালত ।

No comments:
Post a Comment