জামাইয়ের হাতে শাশুড়ি খুন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 28 April 2017

জামাইয়ের হাতে শাশুড়ি খুন



বছর ১২ আগে মুনমুনের বিয়ে হয় ব্যান্ডেলের বাসিন্দা স্বপন পালের সাথে। দুজনের এক ছেলেও হয়। ১০ বছরের ছেলে কে নিয়ে ১ বছর আগে চলে আসে বাপের বাড়ি।  হাবড়া কামারথুবার বাসিন্দা অভিজিৎ পালের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে মুনমুন।পরিবারের অজান্তে মাস ছয়েক আগে বিয়ে করে অভিজিৎ ও মুমমুন। বিয়ের পর থেকেই মুনমুন ও অভিজিতের মধ্যে ঝামেলা অশান্তিতে শুরু হয়।মুনমুন শ্রীপুরে বাবার বাড়িতে চলে আসে। বারংবার অভিজিৎ মুনমুনকে ফিরিয়ে নিতে আসে কিন্তু মুনমুন যেতে রাজি হয় না। দিন ছয়েক আগে বাড়ি থেকে কোথাও চলে যায় মুনমুন দাবি মুনমুনের বাবা অলক পালের।খোঁজাখুঁজি করে পাওয়া যায়না মুনমুনকে।

শুক্রবার সকাল ১০ নাগাত অভিজিৎ মুনমুনকে নিতে আসে আবার, শাশুড়ী রিতা পালের সাথে বচসায় জড়িয়ে পড়ে অভিজিৎ, পাশথেকে রড তুলে রিতা পালের মাথায় আঘাত করে অভিজিৎ, ঘটনাস্থলে লুটিয়ে পড়ে রিতা পাল। স্থানীয় বাসিন্দা চিৎকার শুনে ছুটে এসে হাবড়া হাসপাতালে নিয়ে আশে রিতা পালকে, ডাক্তার মৃত বলে ঘোষণা করে। মুনমুনের আগের পক্ষের প্রিয়াংশু  বলে, দিদার সাথে ঝগড়া করছিল রড দিয়ে মাথায় বাড়ি মেরে পালিয়ে যায় অভিজিৎ। মুনমুনের বাবা অলক পাল হাবড়া থানায় লিখিত অভিযোগ দ্বারের করে, ঘটনার তদন্তে হাবড়া থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad