ফের ল্যান্ডমাইন উদ্ধার জঙ্গলমহলে। লালগড় থানার অন্তর্গত রামগড় এর শালুকা থেকে আজ উদ্ধার হল দুটি শক্তিশালী ল্যান্ডমাইন।
মাত্র দুদিন আগে ছত্রিসগড়ে মাও হামলায় ২৫ জন জওয়ানের মৃত্যু হয়েছে। তার রেশ কাটতে না কাটতেই এ রাজ্যের শান্ত জঙ্গলমহলে যেন অশান্তির ভ্রুকুটি। আজ দুপুরে ঝাড়্গ্রামের লালগড় থানার অন্তর্গত শালুকা উপ স্বাস্থ্যকেন্দ্রের পিছন থেকে উদ্ধার হয় দুটি শক্তিশালী মাইন। উল্লেখ্য বিশেষ সুত্রে খবর পেয়ে আজ ঐ এলাকায় তল্লাশি অভিযান শুরু করে সি আর পি'র ৬৬ নং ব্যাটেলিয়ানের জওয়ানেরা। আর সেখানেই এই দুটি'র হদিশ পায় সি আর পি। ঘটনার পর ঘটনাস্থল ঘিরে রেখে খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। বম্ব স্কোয়াডের সদস্যরা এসে মাইন দুটিকে নিষ্ক্রিয় করে। এই তাজা মাইন দুটি কে বা কারা এই স্থানে নিয়ে এল তা তদন্ত করে দেখছে পুলিশ। তবে এইভাবে তাজা মাইন উদ্ধারের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সি আর পি'র অনুমান কেউ এখানে এনে রেখেছিল। অন্য কোথাউ নিয়ে গিয়ে ব্লাস্ট করার পরিকল্পনা ছিল। - ছবি মেলে।

No comments:
Post a Comment