খাদ্য সুরক্ষা যোজনায় খাওয়ার অযোগ্য চাল দেওয়া হচ্ছে মালদা জেলাতে তৃণমূল কংগ্রেস পরিচালিত রতুয়া ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি এমনই অভিযোগ তুললেন রাজ্যের খাদ্য মন্ত্রীর সামনে। সরকারী অনুষ্ঠানে মালদা জেলার টাউন হলের বৈঠকে টিএমসি কর্মী এমন অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এদিন এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন ব্লকে কি সমস্যা হচ্ছে এই নিয়ে জানতেই রতুয়া ২এলাকায় পঞ্চায়েত সমিতির সভাপতি জানান এলাকার রেশন ডিলাররা নিম্নমানের খাদ্য সামগ্রি দিচ্ছেন। এবিষয়ে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, বিষয়টি লিখিত আকারে জানাতে বলেছি। আমাদের আধিকারিকেরা রয়েছে তারা তদন্ত করে দেখবেন। ঘটনা সত্য প্রমানিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

No comments:
Post a Comment