ফের সার্জিক্যালের পথে মোদী সরকার ! শিয়রে দেড়শ জঙ্গী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 27 April 2017

ফের সার্জিক্যালের পথে মোদী সরকার ! শিয়রে দেড়শ জঙ্গী




বিচ্ছিন্নতাবাদীদের মদত এবং সীমান্তে জঙ্গী এনে  ভারতকে অশান্ত জম্মু কাশ্মীরে ব্যাস্ত রাখার পরিকল্পনা নিয়েছে। যার পরিনাম হতে পারে ফের সাজিক্যাল স্ট্রাইকে বা জঙ্গী নিধন মিশন। মোদী সরকার যদি ফের বড়সড় অপারেশন করে তাহলে অবাক হওয়ার কিছু নেই। 

নিয়ন্ত্রণরেখা সংলগ্ন জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়া জেলায় ভারতীয় সেনাঘাঁটিতে বৃহস্পতিবার জঙ্গী হানায় তিন সেনা শহীদ হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশের৷ সেনার পাল্টা গুলিতে দুই জঙ্গিও নিকেশ হয়েছে৷ জঙ্গিরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে উরি হামলার কায়দায় ভারতীয় সেনাঘাঁটি আক্রমণ করে বলে জানাগেছে। 

অশান্ত কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে  মেহবুবা মুফতি সরকার  বিচ্ছিন্নতাবাদী নেত্রী আসিয়া আনদ্রাবিকে জন নিরাপত্তা আইনে বৃহস্পতিবার  গ্রেপ্তার করেছে। দুখতারান-ই-মিল্লাত নামে বিচ্ছিন্নতাবাদী সংগঠনের প্রধান তিনি৷ এদিন সকালে আসিয়ার বাসভবন থেকেই গ্রেপ্তার করা হয় তাঁকে৷ উপত্যকায় অশান্তি ছড়ানোর অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে৷ 

অভিযোগ, দীর্ঘদিন ধরে উপত্যকায় মানুষকে প্ররোচিত করছেন তিনি৷ বিশেষ করে উপত্যকার মহিলাদের নানাভাবে উসকানি দিয়ে চলেছেন দীর্ঘদিন ধরে৷ ৮ মাস ধরে চলা কারফিউয়ের মধ্যেই  জেহাদিদের ক্রমাগত পাথর আক্রমণের মুখে পড়তে হচ্ছে সেনা বাহিনীকে । গত বছর হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই জ্বলছে কাশ্মীর উপত্যকা৷ বর্তমানে সেখানে পুরুষের পাশাপাশি মহিলারাও হিংসাত্মক আক্রমণে অংশ গ্রহণ করছে। 

এই সুযোগে পাকিস্তান মদত দিচ্ছে ভারতে জঙ্গী ঢোকাতে এবং জম্মু ও কাশ্মীরে অশান্তি ছড়াতে। এমনকি সীমান্তের ওপারে পাকিস্তান জামাই আদরে রেখেছে  ১৫০ জন জঙ্গিকে৷ যেকোনও মুহুর্তে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা চালাতে পারে তারা৷ এমনটাই জানিয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা৷কাশ্মীর উপত্যকার সুরক্ষার দায়িত্বে থাকা ভারতীয় সেনার ১৫ কর্পসের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জে এস সান্ধু জানিয়েছেন, পাক অধিকৃত কাশ্মীরের ‘টেরর লঞ্চপ্যাড’গুলিতে ভারতে অনুপ্রবেশের জন্য তৈরি হচ্ছে প্রায় ১৫০ জন জেহাদি৷ জম্মুর পুঞ্চ ও রাজৌরির ভারত-পাক সীমান্ত দিয়ে জঙ্গিরা অনুপ্রবেশ চালাতে পারে বলে মনে করা হচ্ছে৷ তিনি আরও জানিয়েছেন, গতবছরের তুলনায় এবছর অনুপ্রবেশের ঘটনা কিছুটা হ্রাস পেয়েছে৷ সীমান্তে জওয়ানদের কড়া পাহারা ও প্রবল বরফ পড়ায় অনুপ্রবেশকারীরা বিশেষ সুবিধা করতে পারেনি৷

No comments:

Post a Comment

Post Top Ad