মাকে দেখার জন্য পাসপোর্টের আবেদন করেছিল । বাংলাদেশে বসবাসরত মায়ের কাগজ পত্র দেখাতে পারলে তবেই মিলবে পাসপোর্ট। পুলিশের প্রয়োজন মেটাতে জাল নথি তৈরি করে ছেলে। সেই নথিতে মাকে মৃত দেখান হয়। পুলিশ সেই জাল নথি ধরে ফেলে। পরিনতি হল শ্রীঘর।
ঘটনাটি হাবড়া থানার হাটথুবা কলনীপাড়া এলাকার। অভিযুক্ত পার্থ রঞ্জন দে । বছর চল্লিশের পার্থ পাসফোর্টের জন্য তার তারা এদেশে দির্ঘ দিন ধরে রয়েছে এমন নথি হিসাবে মা ও বাবার নামে ডেথ সার্টিফিকেট জমা দেয়।প্রসঙ্গত পার্থর বাবা অনেকদিন আগে মারা গেলেও মা এখনো জীবিত। তিনি এখনও বাংলাদেশে থাকেন বলে জানা গেছে। হাবড়া থানার ডিআইবি তার ডকুমেন্টস চেক করার পার্থর বাবা ও মায়ের মৃত্যুর শংসা পত্র দেখে ডি আই বি আধিকারিক প্রভাত প্রামানিকের সন্দেহ হয় । তিনি বিষয়টি নিয়ে হাবড়া থানায় অভিযোগ দায়ের করলে তদন্তে নেমে পুলিশ জানতে পারে পৌরসভার সার্টিফিকেট ও স্টাম্প ,সই জাল করে এগুলো তৈরি করা হয়েছে ।পার্থর মা খুকুরানী দে ও পার্থর বাবা গান্ধী রঞ্জন দে নামে কোনও মৃত্যুর কোনও নামই নেই । ধৃত পুলিশের জেরায় স্বীকার করেছে তার মা জীবিত রয়েছে বাবা কয়েক বছর আগে মারা গেছেন তারা কেউই ভারতীয় নয় । বর্তমানে পার্থর মা বাংলাদেশে থাকেন । এদের নামে কোন সার্টিফিকেট দেয়নি পৌরসভা। তার পরেই অভিযুক্তকে জালিয়াতি করার অপরাধে গেপ্তার করে । আজ তাকে বারাসাত আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনার আর কারা জড়িত সেই তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ ।

No comments:
Post a Comment