দেব কুমার দে, উত্তর চব্বিশ পরগনা,
হাবড়ার বাউগাছি এলাকায় সোনার দোকানদার খুন
ঘটনাটি হাবড়া থানার মছোলন্দপুর দুই নম্বর পঞ্চায়েতের বাউগাছি এলাকার । ব্যাবসায়ী অজিত দে বাউগাছি স্কুল মোড়ের কাছে নিজের সোনার দোকান রয়েছে। প্রতিদিন রাত নটা নাগাদ দোকান বন্ধ করে বাড়িতে ফেরেন কিন্তু শুক্রবার রাত বাড়তে থাকলেও বাড়িতে না ফিরলে বাড়ির লোক সব জাগাতে খোজা খুজি শুরু করে এবং পাশাপাশি দোকানদার দের জিঙ্গাসা করলে তারা জানায় রোজকার মতো দোকান বন্ধ করতে তাকে দেখেছে তারা। বাড়ি যাবার রাস্তায় বাড়ির কাছেই একটি ফাকা জাগায় গাছের নিচে হাত পা বাধা অবস্হায় শনিবার সকালে দেহ উদ্ধার হয়। শরিরের জামা কাপর নেই শুধু অন্তবাস পড়া অবস্হায় দেখতে পায় এলাকার লোকজন। তারা পুলিশ কে খবড় দিলে তারা এসে সকালবেলা দেহটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান শ্বাস রোধ করে খুন করা হয়েছে অজিত দে বয়স ৪৬ । রোজ দোকান বন্ধ করার সময় দোকানের টাকা ও সোনা ব্যাগে করে বাড়িতে নিয়ে যেতেন। পুলিশ তাই তদন্ত করে দেখছে লুঠের উদ্যেশে খুন না পুরানো কোন শত্রুতার জেরে খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় বাউগাছি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দেহ ময়নাতদন্ত করার জন্য আজ জেলা হাসপাতালে পাঠানো হবে। ঘটনার তদন্তে হাবড়া থানা।

No comments:
Post a Comment