পশ্চিম মেদিনীপুর জেলার ভাদুতলাতে ৬০ নং জাতীয় সড়কে গত ২০ শে এপ্রিল বৃহস্পতিবার পথ দুর্ঘটনায় দুই স্কুল পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে এলাকা। পুলিশের গাড়ি ভাংচুর করার পাশাপাশি শালবনী থানার আই সি সহ পুলিশ কর্মীদের বেধাড়ক মারধর করা হয়। আর এই ঘটনার পর ভাদুতলাতে অভিযুক্ত দের ধরতে এলাকায় এলাকায় অভিযান চালায় পুলিশ। ইতিমধ্যে ঘটনায় ১৭ জন গ্রেফতার হয়েছে। ঘটনার পর থেকে এখনো থমথমে ভাদুতলা।এখনো এলাকায় রয়েছে পুলিশ পিকেট। এই ঘটনার পর আজ এলাকা পরিদর্শনে যান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ঘটনাস্থল ঘুরে দেখার পাশাপাশি যান নিহত স্কুল পড়ুয়াদের বাড়িতে। কথা বলেন পরিবারের লোকেদের সাথে। তার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান ইচ্ছেকৃত ভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। এই জন্য সিভিক পুলিশদেরই দায়ি করেন তিনি। পাশাপাশি নিহতদের পরিবারকে সরকারী হ্মতিপুরন দেওয়ার দাবী ও বীমার টাকা দেওয়ানোর ব্যাবস্থা করবেন বলে এদিন জানান দিলীপ বাবু।

No comments:
Post a Comment